ফারহানের বিধ্বংসী ইনিংস, নামিবিয়াকে উড়িয়ে সুপার এইটে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: না কোনও অঘটন ঘটল না। দুর্বল নামিবিয়াকে উড়িয়ে দিয়ে ‘এ’ গ্রুপ থেকে বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নিল পাকিস্তান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে ওপেনার সাহিবজাদা ফারহানের অপরাজিত শতরানের দৌলতে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলেছিলেন সালমান আঘারা। জবাবে পাকিস্তানি বোলারদের দাপটে ১৭.৩ ওভারে ৯৭ রানেই গুটিয়ে যায় নামিবিয়া। জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ভারতের পাশাপাশি গ্রুপ থেকে সুপার এইটে জায়গা করে নিল পাকিস্তান।

কলম্বোর এসএসসি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সালমান আঘা। শুরু থেকেই মারমুখি মেজাজে খেলতে শুরু করেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। এক প্রান্ত আগলে রাখেন সাইম আয়ুব। পাওয়ার প্লে’র শেষ ওভারের প্রথম বলেই সাইমকে (১৪) সাজঘরে ফেরান জ্যাক ব্রাসেল। এর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যান ফারহান ও অধিনায়ক আঘা। দুজনে ৬৭ রানের পার্টনারশিপ যোগ করেন। ২৩ বলে ৩৮ রান করে জ্যাক ব্রাসেলের বলে আউট হন পাক অধিনায়ক। চার নম্বরে নামা খাজা নাফে তেমন কিছু করতে পারেননি। তাঁর অবদান মাত্র ৫। এর পরে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাওয়া ফারহান ও শাদাব খান হাত খুলে খেলতে শুরু করেন। শেষ পর্যন্ত ১৯৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ৫৮ বলে ১১টি চার ও চারটি ছক্কার সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন ফারহান। উল্টোপ্রান্তে শাদাব খান ২২ বলে ৩৬ রানে অপরাজিত থেকে যান।

জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব খারাপ করেনি নামিবিয়া। ওপেনিং জুটিতে যোগ হয় ৩২ রান। পঞ্চম ওভারে সলমান মির্জার বলে ফিরে যান জান ফ্রাইলিনক (৯)। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নামিবিয়ার ব্যাটিং অর্ডার। ১৭ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ধুঁকুতে থাকে। পঞ্চম উইকেটে ৩০ রান যোগ করে খানিকটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন দুই ব্যাটার। কিন্তু মাত্র ১৮ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারিয়ে চরম লজ্জার মুখে পড়ে যায়। পাকিস্তানের হয়ে উসমান তারিক ১৬ রানে চার উইকেট নিয়েছেন।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের