চার মাস আগেই বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচের টিকিট নিঃশেষিত

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ৪৮ দল। বিশ্বকাপ শুরুর চার মাস আগেই সব ম্যাচের টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে। এমনটাই দাবি করেছেন ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দর্শকদের কাছ থেকে এমন সাড়া পেয়ে ভীষণ আপ্লুত তিনি। তাঁর কথায়, ‘এই বিশ্বকাপ শুধু ক্রীড়া নয়, বৈশ্বিক উৎসব। টিকিটের বিপুল চাহিদাই তার প্রমাণ।’

চলতি বছর গ্রুপ লিগ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত মোট ১০৪টি ম্যাচ হবে। ওই ম্যাচের জন্য অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। প্রথম থেকেই ব্যাপক চাহিদা লক্ষ্য করা গিয়েছিল। ফিফা সভাপতি জানিয়েছেন, ‘বিশ্বকাপের ১০৪ ম্যাচের মধ্যে ৭৭টি ম্যাচের প্রতিটিতেই টিকিটের আবেদন ছিল ১০ লাখের বেশি। ২০০টিরও বেশি দেশ থেকে আবেদন এসেছে। ফিফা প্রধানের দাবি, মাত্র চার সপ্তাহেই ৭০ লাখ আসনের টিকিটের জন্য আবেদন পড়েছিল ৫০ কোটি ৮০ লাখের বেশি। ক্রিকেট বা অন্য খেলা নিয়ে যতই মাতামাতি হোক না কেন, বিশ্বজুড়ে যে ফুটবলের আকর্ষণ অটুট তা প্রমাণ হয়েছে। দর্শকসংখ্যা ও আগ্রহের দিক থেকে এবারের বিশ্বকাপ নতুন ইতিহাস গড়তে চলেছে।’

তবে সাধারণ আসনের জন্য ৭০ লক্ষ টিকিট বিক্রি হয়ে গেলেও বিশেষ কোটার টিকিট সংরক্ষিত রয়েছে। ওই টিকিট বিক্রয়পর্ব শুরু হবে আগামী এপ্রিল থেকে, যা চলবে টুর্নামেন্টের শেষ দিন (১৯ জুলাই) পর্যন্ত। শেষ ধাপের টিকিট বিক্রি হবে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে।

 

 

 

তেহরানের আকাশসীমা বন্ধ করল ইরান, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বৃষ্টি মাথায় নিয়েই পৈতৃকভিটে বলাগড়ে পালিত হচ্ছে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী

উঠেছেন ৩,৫৫০ সিঁড়ি, ভিডিও ভাইরাল হতেই তিরুমালায় ভিআইপি দর্শন পেলেন ১১৬ বছরের বৃদ্ধা

বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

গুমা ক্যাফের পাশ থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ, শোরগোল অশোকনগরে

ক্যানিংয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৪

বাড়িতে ডেকে নাবালিকা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ৫০ বছরের শিক্ষক

একঘেয়ে লটে মাছের ঝাল নয়, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘গন্ধরাজ লটে’

বারুইপুর কাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

নিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

এবার পাঠ্যপুস্তকে শ্যামাপ্রসাদের জীবনী, জন্মদিনে ঘোষণা শুভেন্দুর

মিষ্টির দোকানে না গিয়ে ঘরেই বানান রাজকীয় মালাই জর্দা

বিকেলের টিফিন জমে ক্ষীর, মাত্র ১০ মিনিটেই বানান ঐতিহ্যবাহী আম চিড়ে