‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলা শেষে অনেকে মেসিকে হাসতে দেখেছেন। আবার কাঙ্খিত সাফল্যের পর হাউহাউ করে কাঁদতেও দেখেছেন। কিন্তু রেফারির দিকে আঙুল উঁচিয়ে  লিওনেল মেসি কথা বলছেন এই দৃশ্য সম্ভবত আগে কেউ দেখেনি। তবে এবার সেই দৃশ্যই দেখল স্টেডিয়ামে উপস্থিত দর্শক সহ গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা। কানসাসে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দেখা  গিয়েছে ক্রুদ্ধ অবস্থায়। 

আজ রবিবার( ১২ জুলাই) মাঠে অন্য রূপে ধরা দিয়েছেন আর্জেন্টাইন  তারকা।  কানসাসে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধে রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে তাঁর  অনেকবার কথা কাটাকাটি হয়েছে। সেই সময়ে রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসি বলেছেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন।’ 

আরও পড়ুন: ১০ জনের সুই‍ৎজারল্যান্ডকে হারাতে কালঘাম ছুটল মেসিদের

জানা গিয়েছে, আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ফ্রি-কিক নেওয়ার আগেই মেসির সঙ্গে রেফারির  বিতর্কের শুরু। আর্জেন্টাইন তারকাকে রেফারি আরও পেছনে সরে যেতে বলেছিলেন। যা মেসিকে বিরক্ত করে।  আর্জেন্টাইন তারকা  সেই সময়ে বলেন, ‘ভদ্রভাবে কথা বলুন। অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলেছি।’ ম্যাচের ৪৩ মিনিটের সময়ই রেফারি জোয়াওয়ের কাছে প্রতিবাদ জানান মেসি। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সুইস মিডফিল্ডার জিবরিল সাওকে স্পর্শই করেননি লেয়ান্দ্রো পারেদেস। এমবোলোকে হলুদ কার্ড দেখান রেফারি। এই এমবোলো ৭২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

  

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ