ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Share:

নিজস্ব প্রতিনিধি: আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ।  চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার একাধিক ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসর অভিযোগ তোলে, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লিওনেল মেসিদের পক্ষেই গিয়েছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডও রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে। ফলে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। শেষ পর্যন্ত সেই দায়িত্ব কাকে দেওয়া হয়েছে সেই নাম ঘোষণা করেছে ফিফা। ইংল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচের রেফারি হিসেবে থাকবেন ইসমাইল এলফাত।

৪৪ বছর বয়সী এলফাতকে মাঠে সহায়তা করবেন তাঁরই স্বদেশি সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন দানিয়েলে বিনদোনি।

কে এই রেফারি ইসমাইল এলফাত? 

ইউএসএ টুডের তথ্য অনুযায়ী, এলফাতের জন্ম মরক্কোয়। ২০০১ সালে ১৮ বছর বয়সে ডাইভারসিটি ভিসা লটারিতে সুযোগ পেয়ে আমেরিকায় চলে যান। বর্তমানে তিনি টেক্সাসে বসবাস করেন।  চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান এবং উরুগুয়ে-স্পেন ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এরপর শেষ ষোলোয় ব্রাজিল-নরওয়ে ম্যাচেও তাঁর পারফরম্যান্স নজর কাড়ে।  ২০১২ সাল থেকে  আমেরিকার মেজর লিগ সকারে নিয়মিত ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন। ২০২২ কাতার বিশ্বকাপ ছিল তাঁর প্রথম বিশ্বকাপ, যেখানে ফ্রান্স-আর্জেন্টিনা ফাইনালে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্বও পালন করেছিলেন। 

উত্তর আমেরিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত এলফাত ২০২২ এমএলএস কাপ ফাইনাল এবং ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচও পরিচালনা করেছেন। এছাড়া দু’বার এমএলএস বর্ষসেরা রেফারির সম্মান অর্জন করেছেন তিনি। এবার বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ সেমিফাইনালে তাঁর প্রতিটি সিদ্ধান্ত থাকবে কোটি কোটি ফুটবলপ্রেমীর নজরে। বিতর্ক এড়িয়ে নিরপেক্ষ ও সফলভাবে ম্যাচ পরিচালনা করতে পারলেই তিনি নজির গড়বেন। 

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর