দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপের বাছাই পর্বে জিতল আর্জেন্টিনা, ড্র করল ব্রাজিল

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে জয় পেল বিশ্বজয়ী আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিরা জিতলেও ঘরের মাঠে ভেনিজুয়েলার বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়তে হল নেইমার জুনিয়রদের। ১-১ গোলে ম্যাচ ড্র হওয়ায় ঘরের মাঠে একটানা ১৫ ম্যাচে জয়ের রেকর্ড ভাঙল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের।

বৃহস্পতিবার অধিনায়ক লিওনেল মেসিকে ছারাই প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল কাতার বিশ্বকাপে জয়ী আর্জেন্টিনা। ম্যাচের তিন মিনিটের মাথাতেই প্যারাগুয়ের জালে বল গলিয়ে দলকে এগিয়ে দেন তরুণ খেলোয়াড় নিকোলাস ওতামেন্দি। এগিয়ে যাওয়ার পরে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন নীল-সাদা জার্সিধারীরা। কিন্তু কোনও সুযোগই কাজে লাগাতে পারেননি রদ্রিগো-হুলিয়ান আলভেজরা।  প্রথমার্ধের শেষের দিকে রদ্রিগো ডি পল বক্সের বাইরে থেকে প্যারাগুয়ের গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন। কিন্তু সেই শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। ম্যাচের দ্বিতীয়ার্দে মাঠে নেমেছিলেন মেসি। ম্যাচের ৭৫ মিনিটে এবং শেষ লগ্নে তাঁর দুটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় নিয়েই সন্তষ্ট থাকতে হয় কাতার বিশ্বকাপজয়ীদের।

অন্যদিকে ভেনিজুয়েলার বিরুদ্ধে পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমার জুনিয়রদের। শুরু থেকে প্রতিপক্ষের বক্সে আক্রমণের ঢেউ তুলে নিয়ে আছড়ে পড়েছিলেন নেইমার-গ্যাব্রিয়েলরা। কিন্তু প্রথমার্ধে গোলের দেখা পাননি প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলশূন্য ভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে নেইমারের কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড দিয়ে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন গ্যাব্রিয়েল। পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু সেই সুযোগ মিস করেন তারকা ফুটবলার। ৫৬ মিনিটের মাথায় আরও একটি গোলের সুযোগ মিস করেন রদ্রিগো। তার কেসাআরত গুনতে হয় ব্রাজিলকে। ম্যাচের শেষ লগ্নে ৮৫ মিনিটে বাই সাইকেল কিকে ব্রাজিলের জাল কাঁপিয়ে সমতা ফেরান ভেনিজুয়েলার এদুয়ার্দো ভেলোর।  শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় নেইমারদের।  

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ