ভিনিসিয়ুসের জাদুতে শেষ মুহুর্তে কলম্বিয়ার বিরুদ্ধে জয় পেল ব্রাজিল

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলার অন্তিম লগ্ন চলছিল তখন। সবাই ধরেই নিয়েছিল পয়েন্ট নষ্ট করেই মাঠ ছাড়তে হচ্ছে ব্রাজিলকে। ঠিক তখনই জাদু দেখালেন ভিনিসিয়ুস জুনিয়র। আর তাঁর সেই জাদুতেই কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল হলুদ-সবুজ জার্সিধারীরা। সেই সঙ্গে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলতে নামার আগে স্বস্তিতে থাকল দোরিভিল জুনিয়রের শিষ্যরা। কলম্বিয়াকে হারানোর সুবাদে বিশ্বকাপের বাছাই পর্বে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর কলম্বিয়া নেমে গেল ছয় নম্বরে।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ভিনিসিয়ুস জুনিয়ে-রাফিনিয়ারা। একের পর এক আক্রমণের ঝড় তুলে কলম্বিয়ার রক্ষণকে নাকানিচোবানি খাওয়ান। ম্যাচের চার মিনিটে সতীর্থ রাফিনিয়ার পাস ধরে দারুণভাবে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বক্সের মধ্যে ভিনিকে থামাতে গিয়ে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির সিদ্ধান্ত দিতে দেরি করেননি রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনিয়া। ৯ মিনিটেও গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন হলুস-সবুজ জার্সিধারীরা। যদিও গোল হয়নি। ধীরে ধীরে খেলায় ফেরে কলম্বিয়া। পাল্টা আক্রমণ শানায়। অবশেষে ৪১ মিনিটে কাঙ্খিত গোলের দেখা পেয়ে যায়। দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ।  প্রথমার্ধে ১-১ গোলে ড্র রেখেই বিরতিতে যায় দুই দল।

ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের  জন্য ঝাঁপায় ব্রাজিলের খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ শানিয়ে কলম্বিয়ার রক্ষণ দুর্গ ভাঙার চেষ্টা করেন ভিনিসিয়ুসরা। যদিও তিন কাঠির নিচে বল রাকতে পারেননি। এরপর আক্রমণ, প্রতি-আক্রমণে খেলা জমে ওঠে। দুই দলই একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।  ৬৪ মিনিটে দারুণ এক আক্রমণে গোলের সুযোগ তৈরি করে ব্রাজিল। কিন্তু প্রতিপক্ষ রক্ষণে গিয়ে খেই হারানোয় শেষ পর্যন্ত গোল হয়নি। ৬৮ মিনিটে কলম্বিয়ার আক্রমণ রুখে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন। সবাই যখন ধরে নিয়েছিলেন আমীমাংসিতভাবেই শেষ হচ্ছে ম্যাচ, ঠিক তখনই জাদু দেখান ভিনিসিযুস। সংযুক্ত সময়ের ৯ মিনিটে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দলকে কাঙ্কিত জয় এনে দেন।

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

বিরাট দায়িত্ব নিয়ে পাকিস্তান টিমে যোগ দিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন কার্ল ডাইসারোথ, পিটার হেগেম্যান এবং গেওর্গ নাগেল

রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ইরানের হামলার ভয়‍! ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিল আমেরিকা

কেমন আছেন বায়রন বিশ্বাস? এয়ার অ্যাম্বুল্যান্সে তড়িঘড়ি নিয়ে যাওয়া হল দিল্লি

উপনির্বাচনের ২৪ ঘণ্টা আগে নন্দীগ্রাম থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

জ্ঞানেশ কুমারকে স্বস্তি দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

২৭ বছরের গায়িকা অ্যালেক্সিসের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান কাশ পটেল

থমথমে SRFTI-তে ফিরল গান্ধির ছবি, মোতায়েন পুলিশ

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪