ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হারের মধুর প্রতিশোধ নিলো পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি:  মধুর প্রতিশোধ নিলো পিএসজি। গত বছর ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে হেরেছিল পিএসজি। সেই ক্ষত যে এখনো দগদগে ছিল সেটা এখনো বোঝা গেল এই ম্যাচ থেকে। পার্ক দে প্র্যাঁসেতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে হিসাব চুকিয়ে দিল ফরাসি চ্যাম্পিয়নরা। সেকেন্ড হাফ ঝড়ে উড়ে গেল ব্লুজরা। 

ফ্রান্সের এই ক্লাবটি এক তরফ ম্যাচ খেলে ৫-২ ব্যবধানে জিতলো। অসাধারণ এক ফুটবল দেখলো গোটা বিশ্ব। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। খেলা শুরুর ১০ মিনিটের মাথায় ব্র্যাডলি বার্কোলা অসাধারণ হাফ ভলিতে বল জালে পাঠিয়ে ১-০ গোলে এগিয়ে যায়। এরপর একেরপর এক আক্রমণ সাজাতে থাকে পিএসজি । ২৮ মিনিটে এনজো ফার্নান্দেজের পাসে মালো গুস্তো গোলকিপারের নিচ দিয়ে নিখুঁত ফিনিশে সমতা ফেরান। স্কোরলাইন ১-১। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সময় থেকেই দুই দলই আক্রমণাত্মক খেলা শুরু করে। এবার দেজিরে ডুয়ে-র পাসে দেম্বেলে পিএসজিকে ২-১ এগিয়ে দেওয়ার পর ৫৭ মিনিটে পেদ্রো নেতোর ক্রস থেকে গোল করলেন ফার্নান্দেজ, খেলার ফল তখন ২-২। 

আরও পড়ুন: মিটল স্পন্সর সমস্যা, স্টার সিমেন্টের সঙ্গে চুক্তি আইএফএলের

খেলার সময় বাড়তে থাকলো যত পিএসজি ততই আক্রমণাত্মক হতে শুরু করে। দ্বিতীয়ার্ধে পিএসজি বদল এনে মাঠে নামানো হয় খাভিচা কাভারাৎসখেলিয়াকে। এরপরই খেলার আক্রমণভাগ আরো তীব্র হয়। শেষ পাঁচ চ্যাম্পিয়নস লিগ ম্যাচে তিন গোল, দুই অ্যাসিস্ট কাভারাৎসখেলিয়ার। যদিও এই ম্যাচ জিতে যথেষ্ট  আত্মবিশ্বাসী পিএসজি।

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

‘জ্ঞানেশ কুমারকে পদ্ম বিভূষণ দেওয়া উচিত’, মুখ্য নির্বাচন কমিশনারের পাশে শমীক

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর