প্রথম রাউন্ডে হেরে বিদায় পাঁচ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ান

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই অঘটন। প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিলেন অস্ট্রেলিয়ান ওপেনে পাঁচ বারের চ্যাম্পিয়ান অ্যান্ডি মারে। আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভেরির কাছে হেরে যান তিনি। এনিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হল মারেকে।

প্রথম সেটে টমাস মার্টিনের সঙ্গে বেশ লড়াই হয় অ্যান্ডি মারের। ৬১ মিনিট ধরে চলে দুপক্ষের মধ্যে লড়াই। প্রথম সেটের লড়াইতে ৬-৪ ব্যবধানে হেরে যান মারে। কিন্তু পরের দুটি সেটে টমাস মার্টিনের সামনে দাঁড়াতেই পারেননি মারে। ৬-২, ৬-২ ব্যবধানে হেরে যান অ্যান্ডি মারে। আর্জেন্টিনার খেলোয়াড়ের সামনে পাত্তাই পাননি তিন বারের গ্রান্ড স্লাম জয়ী ব্রিটিশ এই তারকা।

১৬ বছরের অস্ট্রেলিয়ান ওপেনের ক্যারিয়ারে পাঁচ বছর আগে প্রথম রাউন্ডে হেরেছিলেন মারে। ম্যাচ গড়িয়েছিল পঞ্চম সেট পর্যন্ত। রবার্তো বাতিস্তা আগুতের কাছে হেরে য়ান মারে। এনিয়ে গত অক্টোবর থেকে টানা চার ম্যাচ হারলেন মারে। গত আট ম্যাচের মধ্যে হারলেন সাতটিতেই। ক্যারিয়ারে এত বাজে সময় আগে কখনও আসেনি। উল্লেখ্য, ২০১৩ ও ২০১৬ সালের উইম্বলডন ও ২০১২ সালের ইউ এস ওপেনে জয়ী হয়েছিলেন অ্যান্ডি মারে। তবে মারেকে হারিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এচেভেরি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘অ্যান্ডির মতো কিংবদন্তির সঙ্গে খেলা আমার কাছে খুবই কঠিন। আজ আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি।‘

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC