ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছে ডুরান্ড কাপের সূচি। জটিলতা কাটিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোহনবাগানও। যদিও আইএসএলের জন্য দেশের নামী ক্লাবগুলো অংশ নিচ্ছে না। তার পরিবর্তে ছোটখাটো দলগুলোকে নেওয়া হয়েছে। তবে অন্যান্য বারের মতো এ বার ডুরান্ডের গ্রুপ পর্বে কলকাতা ডার্বি হচ্ছে না। কেননা আলাদা গ্রুপে রয়েছে কলকাতা ময়দানের দুই বড় দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। দেশের ছয়টি শহরে এক মাস ধরে চলবে প্রতিযোগিতা।

চলতি বছর ডুরান্ড কাপে গ্রুপ-এ তে রয়েছে লাল-হলুদ শিবির। গ্রুপের বাকলি দলগুলি হল বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। নামধারী এফসি এবং ভারতীয় বিমানবাহিনী। প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে ২৩ জুলাই। প্রথম ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি। যুবভারতীতে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ওই ম্যাচ। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৬ অগস্ট এবং ১০ অগস্ট। গ্রুপ-বি তে রয়েছে মোহনবাগান, মহমেডান, বিএসএফ এবং ডায়মন্ড হারবার এফসি। ৩১ জুলাই প্রথম ম্যাচে মহমেডানের মুখোমুখি হবে মোহনবাগান। বিকেল ৪টে থেকে সেই ম্যাচ হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। মোহনবাগানের পরের দু’টি ম্যাচ যথাক্রমে বিএসএফ (৪ অগস্ট) এবং ডায়মন্ড হারবারের (৯ অগস্ট) বিরুদ্ধে। কলকাতার তিন প্রধানের অন্যতম মহমেডান প্রথম ম্যাচে নামছে ২৮ জুলাই। খেলবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। এর পরের ম্যাচ মোহনবাগান (৩১ জুলাই) এবং বিএসএফ-এর (৭ অগস্ট) বিরুদ্ধে।

গ্রুপ এ এবং গ্রুপ বি-র ম্যাচগুলি হবে কলকাতায়। এ ছাড়া জামশেদপুর, কোকরাঝার, শিলং এবং মণিপুরে বাকি গ্রুপের ম্যাচগুলি হবে। ডুরান্ডে এ বার বিদেশি দল হিসাবে নেপালের ত্রিভুবন আর্মি অংশ নিচ্ছে। ছ’টি গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল এবং সেরা দুই দ্বিতীয় স্থানাধিকারী দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ১৬ এবং ১৭ অগস্ট হবে কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনাল হবে ১৯ এবং ২০ অগস্ট। ফাইনাল ২৩ অগস্ট।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও