সন্ত্রাসীদের গুলিতে বান্ধবী-সহ ঝাঁঁঝরা ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব ফুটবলে ফের দুঃসংবাদ। এবার সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হলেন ইকুয়েডরের জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক  মারিও পিনেইদা। গতকাল বুধবার (১৭ ডিসেম্বর) ইকুয়েডরের বন্দরনগরী গুইয়াকিলে গুলি করে হত্যা করা হয় ৩৩ বছর বয়সী তারকা ফুটবলারকে। ওই প্রাণঘাতী হামলায় পিনেইদোর বান্ধবীও নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন তাঁর মা। ইতিমধ্যেই আততায়ীদের ধরতে বিশেষ দল গঠন করেছে ইকুয়েডর সরকার। পিনেইদার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বার্সেলোনা এসসি, ফ্লুমিনেন্সের মতো নামী ক্লাবগুলি।

সংবাদমাধ্যম ‘দ্য আ্যাথেলেটিক’ জানিয়েছে, গতকাল বুধবার ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে ১৬৫ মাইল দূরে অবস্থিত গুইয়াকিলের একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন পিনেইদা। সঙ্গে ছিলেন মা ও বান্ধবী। ওই সময়েই একটি মোটরসাইকেলে চেপে ঘটনাস্থলে আসে দুই সন্ত্রাসী। কেউ কিছু বুঝে ওঠার আগেই ৩৩ বছর বয়সী ফুটবলার ও তাঁর সঙ্গে থাকা দুই মহিলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই পিনেইদা ও তাঁর বান্ধবীর মৃত্যু হয়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর মা। তবে তিনিও গুরুতর জখম হয়েছেন। গুইয়াকিলের পুলিশ প্রধান এডিসন পালাসিওস জানিয়েছেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’

২০১৪ সালে ইকুয়েডরের ডার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটেছিল পেনেইদোর। ২০১৪ থেকে ২০২১ সালের মধ্যে ইকুয়েডর জাতীয় ফুটবল দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছিলেন। দেশের হয়ে ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও নেমেছিলেন। ২০১৬ সালে ইকুয়েডরের অন্যতম বড় ক্লাব বার্সেলোনা এসসিতে যোগ দেন। এরপর ব্রাজিলের ফ্লুমিনেন্স ও ইকুয়েডরের এল নাসিওনালে খেলেন।

কোটি টাকার ঋণ পরিশোধ করতে ‘বি গ্রেড’ ছবিতে অভিনয়, অতীত নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

ডিভাইডারে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় নিহত আতিক আহমেদের ছেলে আবান

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

১৬ কোটি টাকার দেনা, রাজপাল যাদবকে ব্যাঙ্কের নোটিশ, নিলামের মুখে অভিনেতার সম্পত্তি

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির