আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেষ মিনিটের গোলে সুইসদের কাছে হার এড়াল জার্মানি

নিজস্ব প্রতিনিধি: অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে ডুবতে বসেছিল জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে পরিত্রাতা হিসাবে আবির্ভূত হলেন নিকলস ফুলক্রুগ। নিখুঁত হেডে সুই‍ৎজারল্যান্ডের জালকে বল জড়িয়ে নিশ্চিত হারের লজ্জা থেকে দলকে বাঁচালেন ৩১ বছর বয়সী স্ট্রাইকার। ফলে রবিবার রাতে ইউরো কাপে ‘এ’ গ্রুপে জার্মানি বনাম সুই‍ৎজারল্যান্ডের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবেই শেষ হল। এদিন ড্রয়ের ফলে গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় চলে গেল জার্মানি। আর দ্বিতীয়স্থানে থেকে শেষ ষোলোয় পৌঁছে গেল সুইসরাও।  

ফ্রাঙ্কফুর্টে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় জার্মানরা। কিন্তু সুইস রক্ষণ ভাগের খেলোয়াড়রা জামাল মুসিয়ালা-টনি ক্রুস-ইলকাই গুন্ডোয়ানদের কার্যত বোতলবন্দি করে রাখেন। ফলে বহু চেষ্টা চালিয়েও গোলমুখ খুলতে পারেনি জার্মানরা। তাছাড়া বেশ কয়েক বার গোলের সুবর্ণ সুযোগও এসেছিল ইউলিয়ান নাগলসম্যানের শিষ্যদের কাছে। কিন্তু ইলকায় গুন্ডোয়ান, কাইভার্জ‍ৎরা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। ম্যাচের ১৭ মিনিটে সুই‍ৎজারল্যান্ডের রক্ষণে আক্রমণ নিয়ে ঝাঁপিয়ে পড়ে জার্মান। জামাল মুসিয়ালা বল দখলের লড়াইয়ে ফাউল করেন। ওই বল প্রতিহত হলেও ফিরতি বলে সুই‍ৎজারল্যান্ডের জাল কাঁপিয়েছিলেন জার্মান মিডফিল্ডার আন্দ্রিখ। কিন্তু ভিআরএ প্রযুক্তি দেখে ওই গোল বাতিল করেন রেফারি। তার কয়েক মিনিট বাদে ২৮ মিনিটে প্রতি আক্রমণে উঠে আসে সুইসরা। বাঁ প্রান্ত থেকে জার্মান বক্সের ভিতরে দান নডোয়েকে লক্ষ্য করে বল বাড়ান রেমে ফ্রুয়েলার। জার্মান রক্ষণভাগের খেলোয়াড় জোনাথন তা এবং গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করে চলন্ত বল জালে জড়ান এন্ডোয়ে। ৩০ মিনিটের মাথায় সুই‍ৎজারল্যান্ডের মাইকেল অ্যাবিশেরের কাছ থেকে পাওয়া পাস থেকে ফের জার্মান গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন নদয়ে। তা পোস্টের অল্প উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইসরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় জার্মান।  ৫০ মিনিটে ফ্লোরিয়ান উই‍তার্জের কাছ থেকে বল পেয়ে দুরন্ত শট নিয়েছিলেন জামাল মুসিয়ালা। কিন্তু সুইস গোলরক্ষক তা পরতিহত করেন। ৫ মিনিট পর টনি ক্রসের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। জার্মানির মুহুর্মুহু আক্রমণের মুখে রক্ষণাত্মক হয়ে পড়ে সুইসরা। গোল না খাওয়ার দিকেই নজর ছিল।সবাই যখন ধরে নিয়েছে ঘরের মাঠে হারতেই হচ্ছে জার্মানিকে তখনই ঘটল অঘটন। ৯২ মিনিটে ডেভিড রাউমের ক্রস থেকে দুর্দান্ত হেডে সমতা ফেরান ফুলক্রগ।নিশ্চিত হারের হাত থেকে বেঁচে যায় জার্মানরা।  

Published by:

Share Link:

More Releted News:

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

মাঠে বৈভব সূর্যবংশীর প্রতি আগ্রাসী আচরণ, ম্যাচ জিতেও শাস্তির মুখে দিল্লির তারকা পেসার

রাজস্থানের বিরুদ্ধে জয়কে কাদের উদ্দেশ্যে উৎসর্গ করলেন অক্ষর পটেল? শুনলে চমকে যাবেন

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ