পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের জন্য উস্কানি প্রাক্তন বোর্ড সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে আগেই সমর্থন করেছে বাংলাদেশ। বাংলাদেশ জানিয়ে দিয়েছে তাঁদের খেলোয়াড়দের নিরাপত্তার জন্য ভারতে খেলতে আসবে না।  এবার ফের একবার বাংলাদেশের পাশে দাঁড়াতে দেখা গেল পাকিস্তানকে। শুধু তাই নয় ভারতকে চাপে ফেলতে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের জন্য উস্কানি দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি। জানিয়েছেন  বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান যদি টি–টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করে তাহলে তিনি  সেই  সিদ্ধান্তের পক্ষে থাকবেন।  

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)  প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি বলেছেন, তিনি মনে করেন বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে একদম সঠিক অবস্থান নিয়েছে । এমনকি  নাজাম শেঠি আগে  জানিয়ে দিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে পাক বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় তাহলে তিনি তার পক্ষেই থাকবেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে এবং তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’ এখানেই শেষ নয় বাংলাদেশের আর্জি নিয়ে আইসিসির সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। বলেন, ‘প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’ 

আরও পড়ুন: ‘অবাধ্য’ ঈশান ও সূর্যের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচ হেসেখেলে জিতল ভারত

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে যাবতীয় সমস্যার সূত্রপাত। তারপরেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ। ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের কথা জানিয়ে বিসিবি চিঠি দেয় আইসিসি। এই নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে তবে মেলেনি সমাধানসূত্র। আইসিসি জানায় ভারতে নিরাপত্তা নিয়ে কোনও আশঙ্কা নেই। তবে তা সত্বেও খলতে রাজি হয়নি বাংলাদেশ। জানিয়ে দেয় তারা ভারতে খেলতে আসবে না। ভারতে পাকিস্তানের ম্যাচ না থাকলেও  বাংলাদেশের এই পদক্ষেপকে সমর্থন করে বিশ্বকাপ বয়কটের কথা বলছে পাকিস্তান। যদিও এই নিয়ে আইসিসি বা পিসিবি কিছু জানায়নি। 

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা