বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার পুলিশে নিয়োগ পেতে চলেছেন ভারতীয় দলের দুই ক্রিকেটার মুকেশ কুমার ও আকাশ দীপ সিংহ। দুজনকেই সম্মানসূচক ডেপুটি পুলিশ সুপার পদে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই বিহারের ক্রীড়া দফতরের তরফে দুই ক্রিকেটারকে ডিএসপি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র দফতর সবুজসঙ্কেত দিলেই দুই ক্রিকেটারের গায়ে চড়বে খাকি উর্দি।

খেলাধুলোয় বিশেষ অবদানের জন্য অতীতে হরভজন সিংহ, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর, মহিলা ক্রিকেটার রিচা ঘোষরা পুলিশে চাকরি পেয়েছেন। কেউ সম্মানসূচক হিসেবে ডেপুটি পুলিশ সুপার পদ পেয়েছেন। কাউকে সহকারী কমিশনার পদে নিয়োগ করেছে সংশ্লিষ্ট রাজ্য সরকার। গোটা দেশের কাছে বিহারের মাথা উঁচু করা আকাশ দীপ এবং মুকেশ কুমারকেও পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিহারের বিজেপি সরকার। ২০২২ সালে চিনে এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন মুকেশ ও আকাশ দীপ।২০২৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজেও ভারতীয় দলে ছিলেন আকাশ।

শুক্রবার (১৯ জুন) বিহার সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ‘খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখার কারণেই দুই ক্রিকেটারকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুজনকেই ডেপুটি পুলিশ সুপার পদে নিয়োগের জন্য স্বরাষ্ট্র দফতরের কাছে সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র দফতর আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করলেই দুই ক্রিকেটার পুলিশে যোগ দেবেন।’

খেলাধুলোর কোটায় চাকরি পাওয়ায় দুই ক্রিকেটারকেই শর্ত মানতে হবে। ডিএসপি পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর প্রতিযোগিতামূলক খেলাধুলায় সক্রিয় থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি বন্ড বা মুচলেকায় স্বাক্ষর করতে হবে।  এই শর্ত পূরণে ব্যর্থ হলে তাঁদের চাকরির স্থায়ীকরণের বিষয়টি প্রভাবিত হতে পারে।

 

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান