কিউইদের কাছে হারের পর মাঠেই ‘গৌতম গম্ভীর ‘ হায় হায় ধ্বনি, কী করলেন বিরাট?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারার পর ভারতীয় ক্রিকেটে এক অস্বস্তিকর ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ইন্দোরের হোলকার স্টেডিয়াম। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ভারত হেরে যাওয়ার পর হঠাৎই গ্যালারির একাংশ “গৌতম গম্ভীর হায় হায়” স্লোগান দেওয়া শুরু করেন। বিরাট কোহলি, হর্ষিত রানা সহ একাধিক ক্রিকেটার দর্শকদের এমন প্রতিক্রিয়া দেখে হতভম্ব হয়ে যান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় ভারত। এই জয়ের মাধ্যমে প্রথমবার ভারতের মাটিতে একদিনের সিরিজে জিতল নিউজিল্যান্ড। যা ভারতীয় সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

দর্শকদের ক্ষোভের প্রধান লক্ষ ছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফরম্যাটে দলের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে সমর্থকদের মধ্যে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। আর ইন্দোরে সেই ক্ষোভই সবচেয়ে নাটকীয় রূপ নেয়। ক্রিকেট মাঠে এই আবেগ নতুন নয় তবে প্রকাশ্যে কোচের বিরুদ্ধে এমন স্লোগান খুবই নিন্দাজনক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের মত তারকা ক্রিকেটাররা গ্যালারির দিকে তাকিয়ে বিস্মিত প্রতিক্রিয়া দিচ্ছেন। কোহলির মুখে রাগের চেয়ে অবিশ্বাসই বেশি স্পষ্ট ছিল। তিনি নিজেও বিশ্বাস করতে পারছিলেন না এমন দৃশ্য মাঠে দেখা যাবে।

আরও পড়ুন: জানেন কি ইডেনে বল হাতে আগুন ঝরিয়েছিলেন স্বামীজি, সাজঘরে ফিরিয়েছিলেন সাত ব্যাটারকে

উল্লেখ্য, এর আগেও সমর্থকদের ক্ষোভ চরমে উঠেছিল। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের লজ্জাজনক পরাজয়ের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেটি ছিল রানের ব্যবধাgনে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট হার। সেই ম্যাচের পরেও “গৌতম গম্ভীর হায় হায়” স্লোগানে গর্জে ওঠে গ্যালারি। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একের পর এক হোম টেস্টে পরাজয় গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। তাঁর নেতৃত্বে ভারত ইতিমধ্যেই ঘরের মাঠে পাঁচটি টেস্ট ম্যাচ হেরেছে। একসময় যে লাল বলের ক্রিকেটে ভারত ছিল দুর্ভেদ্য দুর্গ, সেই কাঠামো এখন ক্রমেই নড়বড়ে হয়ে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।

সমর্থকদের একাংশের অভিযোগ, গম্ভীরের কোচিং পর্বে দল নির্বাচনে ধারাবাহিকতার অভাব, পরীক্ষানিরীক্ষা এবং বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের বদলে অলরাউন্ডারদের উপর অতিরিক্ত নির্ভরতা দলের ক্ষতি করেছে। গুয়াহাটির ম্যাচে এই সমস্যাগুলি আরও স্পষ্টভাবে সামনে আসে। মাঠেও বাইরেও উদ্বেগজনক পরিস্থিতি। ঘরের মাঠে জাতীয় দলের কোচের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেওয়া সমর্থকদের ক্রমবর্ধমান অধৈর্য্যতার ইঙ্গিত দেয়। অনেকের মতে, ভারতীয় ক্রিকেট কাঠামোগত সংকটের দিকেই এগোচ্ছে। এখন প্রশ্ন একটাই গৌতম গম্ভীর কি আবার সম্মানের পথে ফিরতে আনতে পারবেন দলকে?

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভক্তদের শুভকামনা জানালেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫

CJP-র ‘চলো সংসদ’ অভিযান রুখতে দিল্লিতে মোতায়েন ৫০০০-এর বেশি পুলিশ

স্পেনের হাতে ট্রফি দেওয়ার পর মঞ্চ ছাড়তে নারাজ ট্রাম্প, ভাইরাল ভিডিও

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর