Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ শিল্ডের প্রথম ম্যাচে মুখোমুখি গোকুলাম এফসি-মোহনবাগান, কেমন হবে দুই দলের স্কোয়াড?

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান আজ শিল্ডে নামছে। স্প্যানিশ কোচ জোসে হেভিয়া এখনও পর্যন্ত মাত্র পাঁচ দিনের অনুশীলনে দল গুছিয়ে উঠতে পারেননি। বলতে গেলে খাতায় কলমে মোহনবাগান সুপার জায়েন্টের থেকে আই লিগের দল গোকুলাম এফসি অনেকেটাই পিছিয়ে। আজ বৃহস্পতিবার শিল্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গোকুলাম এফসি ও মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগানের অভিজ্ঞ কোচ জোসে মলিনা চাইছেন আইএফএ শিল্ডে যাত্রা শুরু করতে চাইছেন দুরন্ত একটা জয় দিয়ে।

কেমন হবে গোকুলাম এফসির বিরুদ্ধে মোহনবাগানের দল?

জানা যাচ্ছে গোলরক্ষক থাকবেন বিশাল। রক্ষণে থাকতে পারেন মেহতাব সিং, আলবার্তো রডরিগেজ, আশিস রাই, শুভাশিষ বোস অথবা অভিষেক সিং। অনিরুধ থাপা ও আপুইয়ার মাঝমাঠে থাকার সম্ভাবনা রয়েছে। মনবীর সিং আর রবসন থাকবেন দুই উইংয়ে। সামনে জেসন কামিংস ও জেমি ম্যাকলারেন। লিস্টন না থাকায় মোলিনা খেলাতে পারেন রবসনকে। দুই উইং দিয়ে রবসন ও মনবীর আক্রমণে উঠে আসবেন। দিমিত্রি পেত্রাতোস পরিবর্তে আসতে পারেন।

আগে আইএসএল জিতছে মোহনবাগান। তবে সেই জয়কে আপাতত দূরে রেখে নতুন করে ময়দানে নামতে চাইছে মোহনবাগান সুপার জায়েন্ট। কারণ ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে হারের ফলে মোহনবাগানকে প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হয়েছিল। তাই এই খেলা নিয়ে যথেষ্ট চাপে রয়েছে জেসন কামিন্সরা। তবে তাঁরা আশা রাখেন যে একটি টুর্নামেন্টে জিতলেই তাঁদের হারানো জায়গা ফিরে পেয়ে যাবেন। লিস্টন কোলাসো, দীপক টাংরি ও সাহাল আব্দুল সামাদ, প্রিয়াংশ দুবে, সুহেল ভাট ও দীপেন্দু বিশ্বাস এদের ছাড়াই মালিনা আপাতত দল সাজিয়ে ফেলেছেন। কারণ এই খেলোয়াড়রা জাতীয় দলের হয়ে ব্যস্ত রয়েছেন।

মালিনা যেমন দল সাজিয়েছেন তেমন পিছিয়ে নেই গোকুলামও। কেরলের দলে চারজন বিদেশি ফুটবলার রয়েছে। যাদের মধ্যে স্ট্রাইকারে থাকবেন এডু মার্টিনেজ, জোয়ান কার্লোস ইউংয়ে আলফ্রেড, ডিফেন্ডার লুইস মাতিয়াস। গোকুলাম এফসির ধিনায়ক শিবিন রাজ। কেরালার স্থানীয় ফুটবলার রয়েছে গোকুলামের স্কোয়াডে।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের