প্রথমার্ধের শেষ মিনিটে গোল হজম করল সবুজ-মেরুন, লাল কার্ড দেখলেন ফিজিও লুইস

বিরতি পর্যন্ত সেই গোল ধরে রাখতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচের ১৮ মিনিটের মাথায় রয় কৃষ্ণর বাড়ানো লম্বা পাস থেকে গোল করে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন লিস্টন কোলাসো। তবে বিরতি পর্যন্ত সেই গোল ধরে রাখতে পারল না সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথমার্ধ শেষের ৪৫ মিনিটে চেন্নাইয়ের ভ্যালদিমির কোম্যানের দুরন্ত শটে পরাস্ত করেন অমরিন্দর সিংকে। শটের গতি এতটাই ছিল যে সামনে দিয়ে গেলেও কিছুই করতে পারেননি হাবাসের দলের এই গোলরক্ষক। ফলে ১-১ ব্যবধানেই প্রথমার্ধ শেষ করে দু’দল। 

তবে প্রথমার্ধের সংযুক্তি সময়ে চোট পেয়ে মাঠে পড়ে যান এটিকে মোহনবাগানের এক ফুটবলার। আর তখনই রেফারির অনুমতি না নিয়ে মাঠে প্রবেশ করে বসেন দলের ফিজিও লুইস। আর তিনি ওই ফুটবলারকে প্রাথমিক চিকিৎসা করতে শুরু করেন। কিন্তু রেফারি অনুমতি না নেওয়া এবং মাঠে ঢুকে সময় নষ্ট করার জন্য লুইসকে লাল কার্ড দেখান রেফারি। ফলে তাঁকে ডাগ-আউট ছেড়ে চলে যেতে হয়।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের