জামনগরের রাজ সিংহাসনে বসছেন অজয় জাদেজা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জামনগরের রাজপরিবার নিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার  ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা হলেন রাজ সিংহাসনের উত্তরাধিকারী  হিসাবে করা হল ঘোষণা। শুক্রবার  বর্তমান জাম সাহেব শত্রুসল্যসিংজি দিগ্বিজয়সিংজি জাদেজা আনুষ্ঠানিকভাবে রাজপরিবারের সদস্য অজয় জাদেজাকে তার উত্তরাধিকারী হিসাবে ঘোষণা করেছেন। অজয় জাদেজাই একমাত্র ব্যক্তি যিনি জামনগরের সিংহাসনের জন্য প্রতিশ্রুতি রাখতে পারেন। তাই তাঁকে করা হয়েছে রাজ সিংহাসনের উত্তরাধিকারী।

জামনগরের রাজপরিবারে  ক্রিকেট জগতের ঐতিহ্য। আর এই রাজপরিবারের সঙ্গে  দীর্ঘদিন যুক্ত ছিলেন অজয় জাদেজা। তাই পরিবারের ক্রিকেটীয় উত্তরাধিকারের মতো জাদেজাও খেলার  মাঠে নিজেকে শ্রেষ্ঠ ক্রিকেটার হিসাবে প্রমাণ করেছেন। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ১৯৬টি ওয়ানডে খেলেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচে  অজয় জাদেজা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। সেই ম্যাচে জাদেজা  করেন ২৫ বলে ৪৫ রান । বলা বাহুল্য, শুধু দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই নয়, অজয় জাদেজা একজন দুর্দান্ত ফিল্ডার হিসেবেও খুবই জনপ্রিয় ছিলেন। ২০২৩ আইসিসি বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দলের পরামর্শদাতা হিসাবে কাজ করছেন জাদেজা। একথায় গোটা বিশ্ব জুড়ে ক্রিকেট মহলে তিনি  বেশ জনপ্রিয় ছিলেন । আর এবার জাদেজাকে সামলাতে হবে জামনগরের রাজ সিংহাসন।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের