জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামছে গুজরাত, জিততে মরিয়া পঞ্জাবও

ব্রাবোর্ন স্টেডিয়ামে মায়াঙ্ক আগরওয়াল বনাম হার্দিক পান্ডিয়ার লড়ায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের ১৬তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস এবং গুজরাত টাইটানস। ব্রাবোর্ন স্টেডিয়ামে মায়াঙ্ক আগরওয়াল বনাম হার্দিক পান্ডিয়ার লড়ায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। দুই দলই আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে। আইপিএলের মতো জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসে তাক লাগিয়ে দিয়েছে গুজরাত। এখনও পর্যন্ত দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জয় তুলে নিয়েছে তারা। তাই শুক্রবার সন্ধ্যায় তাদের প্রধান লক্ষ্য হল পঞ্জাবকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করা। 

পাশাপাশি, প্রীতি জিন্টার দল পঞ্জাবও খুব একটা পিছিয়ে নেই। তিন ম্যাচ খেলে দু’টিতে জয় তুলে নিয়েছে মায়াঙ্ক অ্যান্ড কোম্পানি। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই অনবদ্য পারফরম্যান্সস করেছিল পঞ্জাবের ক্রিকেটাররা। গুজরাতের বিপক্ষেও সেই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর তারা। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৪ নম্বরে রয়েছে গুজরাত। আর তার ঠিক পিছনেই আছে পঞ্জাব। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সম্ভাব্য একাদশ-

পঞ্জাব কিংস- মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধাওয়ান, ভানুকা, রাজাপাকসে, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, ওডিন স্মিথ অথবা জনি বেয়ারস্টো, অর্শদীপ সিং, কাগিসো রাবাদা, রাহুল চাহার এবং বিধর্ভ আরোরা।

গুজরাত টাইটানস- শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াতিয়া, ডেভিড মিলার, রশিদ খান, অভিনব মনোহর, লকি ফার্গুসন, বরুন অ্যারন ও মহম্মদ শামি।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শারদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?