বেঙ্গালুরুকে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্রা গুজরাতের

Share:

নিজস্ব প্রতিনিধি : বেঙ্গালুরুকে জয়ের জন্য ২০১ রানের লক্ষ্যমাত্র দিল গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে অর্ধশতরান করেন সাই সুদর্শন ও শাহরুখ খান। গুজরাতকে কি পারবে সেই লক্ষ্যমাত্রা ছুঁতে, এখন সেটাই দেখার।

এদিন প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে ব্যাট করতে নামেন গুজরাত টাইটান্সের দুই ওপেনার শুভমন গিল ও ঋদ্ধিমান সাহা। কিন্তু শুরুতেই ধাক্কা খায় গুজরাত। ব্যক্তিগত ৫ রানের মাথায় স্বপনীল সিংয়ের বলে আউট হয়ে যান ঋদ্ধিমান। এরপর ব্যাট করতে নামেন সাই সুদর্শন। সুদর্শনকে সঙ্গে নিয়ে গুজরাতকে এগিয়ে নিয়ে যায় শুভমন গিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুভমন আউট হয়ে যান। ব্যক্তিগত ১৬ রানের মাথায় ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে যায় শুভমন। শুভমন আউট হওয়ার পর ক্রিসে নামেন শাহরুখ খান।

শাহরুখ খান ক্রিজে নামার পর থেকেই আক্রমণাত্মক ভূমিকায় ব্যাট করতে শুরু করেন। চার-ছয় মেরে গুজরাতকে এগিয়ে নিয়ে যান শাহরুখ। ৩০ বলে ৫৮ রান করে মহম্মদ সিরাজের বলে আউট হয়ে যান শাহরুখ। ৫৮ রানের মধ্যে রয়েছে ৩টি চার ও ৫টি ছয়। শাহরুখ আউট হয়ে যাওয়ার পরেও ক্রিজে ছিলেন সাই সুদর্শন। গুজরাতকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সুদর্শনের কাঁধে এসে পড়ে। ডেভিড মিলারকে সঙ্গে নিয়েই গুজরাতকে এগিয়ে নিয়ে গেল সুদর্শন। কখনও চার, কখনও ছয় মেরে বড় রানের দিকে এগিয়ে যায় বাঁহাতি ব্যাটসম্যান। সাই সুদর্শন ৪৯ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন। এই ৮৪ রানের মধ্যে রয়েছে ৮টা চার ও ৪টে ছয়। অন্যদিকে ডেভিড মিলার ১৯ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। এই ২৬ রানের মধ্যে রয়েছে ২টি চার ও ১টা ছয়। শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ৩ উইকেট হারিয়ে ২০০ রান করে গুজরাত।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর