দিল্লিকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া গুজরাত টাইটান্স

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামছে গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালসের তুলনায় এখনও পর্যন্ত বেশি ম্যাচে জিতেছে গুজরাত। এদিনও আরও একটি ম্যাচ জিতে জয়ের ধারা অব্যাহত রাখতে নামছে শুভমন গিলরা।

এখনও পর্যন্ত গুজরাত টাইটান্সে সবচেয়ে বেশি রান রয়েছে অধিনায়ক শুভমন গিলের। শুভমনের এই ফর্মে থাকা গুজরাত টাইটান্সের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। অন্যদিকে গুজরাত শিবিরের কাছে আরও একটি ভরসার জায়গা আফগান স্পিনার রশিদ খানের ফর্মে ফেরা। এবারের আইপিএলে ছয়টি ম্যাচের মধ্যে ৪টি উইকেট পেয়েছেন রশিদ। শেষ দুটি ম্যাচে ২৩ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন তিনি। রশিদের এই ফর্মে ফেরা দিল্লি ক্যাপিটালস শিবিরকে চিন্তায় রাখছে। জানা যাচ্ছে, গত তিনটি ম্যাচ না খেলার পর এদিন ম্যাচে মাঠে ফের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে ডেভিড মিলারের। সেক্ষেত্রে ম্যাথু ওয়াদেকে নাও খেলানো হতে পারে। এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে নেমে দুর্ধর্ষ পারফরমেন্স করে শাহরুখ খান ও মোহিত শর্মা। ৮ রান ১২ রান করে রাজস্থানের বিরুদ্ধে দলকে জেতায় গুজরাত। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধেও শাহরুখ ও মোহিত শর্মাকে খেলানো হতে পারে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে দিল্লি ক্যাপিটালস শিবিরে চিন্তার কারণ চোট আঘাত। চোট আঘাতের কারণে ডেবিড ওয়ার্নারের না খেলার সম্ভাবনা বেশি। ইতিমধ্যে মিচেল মার্শ কিছুদিন আগেই হামস্ট্রিংয়ের চোট নিয়ে অস্ট্রেলিয়ায় ফেরত চলে গিয়েছেন। ওয়ার্নার না থাকায় দিল্লি ক্যাপিটালস যদি প্রথমে ব্যাট করতে নামে, তাহলে অভিষেক পোরেলকে খেলানো হতে পারে। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস যদি রান তাড়া করতে নামে, তাহলে রিচার্ডসনকে খেলানো হতে পারে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর