‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইৎজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই আর্জেন্টিনার জন্য সহজ ছিল না। ষষ্ঠবারের মতো সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার পর মেসি-মার্তিনেসরা উদযাপন শুরু করেন। তবে এই হাসি মুখে আনতে মেসিদের কালঘাম ছুটে গিয়েছে। সুইসদের হারানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিশেষ একটি পোস্ট করেছন লিওনেল মেসি।

সুইৎজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরেই আনন্দে আত্মহারা হয়ে যান মেসি। শেষ বাঁশি বাজার পর আনন্দে মেসি নিজের জার্সি খুলে ফেলেছেন। সতীর্থদের সঙ্গে উদযাপনের একটি ছবি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আর্জেন্টাইন তারকা। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘আবারও কষ্ট করতে হয়েছে। কিন্তু এই দল কখনোই বিশ্বাস হারায় না। আমরা আবারও বিশ্বের সেরা চার দলের মধ্যে জায়গা করে নিয়েছি। চলো এগিয়ে যাই আর্জেন্টিনা।’

 

View this post on Instagram

 

অন্যদিকে ম্যাচ শেষে ম্যাচ শেষে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া প্রতিক্রিয়ায় কোচ স্কালোনি বলেন, ‘শারীরিকভাবে শক্তিশালী ও কঠিন প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেওয়া মোটেও সহজ ছিল না।’  তিনি আরও বলেছেন, ‘আমরা ভুগেছি। আমরা জানতাম, তারা খুবই শক্তিশালী ও শারীরিকভাবে দুর্দান্ত একটি দল। তারা আমাদের অনেক সমস্যায় ফেলেছে। সত্যি বলতে, আজ একজন খেলোয়াড় লাল কার্ড দেখায় আমরা ভাগ্যের সহায়তা পেয়েছি। আমাদের দলকে এখনও আরও উন্নতি করতে হবে। তবে জয় নিয়ে এগিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দল যা করেছে, তা ঐতিহাসিক।’ 

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ