ডিভোর্সের পরও দায়িত্বে হার্দিক, প্রাক্তন স্ত্রী ও ছেলেকে ৪ কোটির বিলাসবহুল গাড়ি উপহার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্পোর্টস দুনিয়ায় নতুন চর্চার কেন্দ্রে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও দায়িত্বে কোনও ফাঁক রাখছেন না তিনি-প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচ ও ছেলে অগস্ত্যের জন্য প্রায় ৩ থেকে ৪ কোটি টাকার বিলাসবহুল এসইউভি ল্যান্ড রোভার ডিফেন্ডার উপহার দিয়েছেন হার্দিক। মুম্বইয়ে গাড়িটি ডেলিভারি নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

গাড়ি প্রস্তুতকারী সংস্থার শেয়ার করা ছবিতে দেখা যায়, কালো রঙের নতুন ডিফেন্ডারের পাশে নাতাশা ও অগস্ত্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, হার্দিক আবারও তাঁদের শোরুম থেকে এই মডেলটি কিনেছেন এবং সেটি অগস্ত্য পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচের জন্য উপস্থাপিত। কাস্টমাইজেশন ও ভ্যারিয়েন্ট অনুযায়ী গাড়িটির মূল্য কয়েক কোটি টাকায় পৌঁছতে পারে বলে অনুমান।২০২৪ সালের জুলাইয়ে হার্দিক ও নাতাশা তাঁদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানান। তবে ছেলের দায়িত্বে তাঁরা যৌথভাবে প্রতিশ্রুতিবদ্ধ- এমন বার্তা বারবার উঠে এসেছে তাঁদের আচরণে। ক্রিকেট ব্যস্ততার মাঝেও পরিবারের প্রতি হার্দিকের দায়বদ্ধতা এই উপহারের মাধ্যমে আবারও সামনে এল বলে মনে করছেন অনেকে।

সম্প্রতি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শিরোনামে থাকলেও মাঠের বাইরে এই উদ্যোগ ক্রীড়ামহলে ইতিবাচক সাড়া ফেলেছে। প্রাক্তন দম্পতির সহ-অভিভাবকত্বের এই নজির সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে