অসি শিবিরে ফের বড় ধাক্কা, বিশ্বকাপের শুরুতে দলে থাকছেন না অভিজ্ঞ পেসার

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দানে পাকিস্তানের মত একটি দলের কাছে অস্ট্রেলিয়ার শোচনীয় পরাজয়ের কথা কেউ ভাবতেই পারে না। টি টোয়েটি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসাবে হওয়া সিরিজে কিস্তানের কাছে তিনটি ম্যাচই হেরেছে অস্ট্রেলিয়া। সেই লজ্জার হার নিয়েই বিশ্বকাপে খেলতে নামবে অসিরা। এমনিতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। তারপর পাকিস্তানের কাছে চুনকামের লজ্জা নিয়েই আবারও ধাক্কা খেল ক্যাঙ্গারুরা। কারণ বিশ্বকাপের শুরুতে দলের আরও এক পেসারকে পাওয়া যাবে না।

হাতে গোনা আর মাত্র কয়েক দিন বাকি বিশ্বকাপ শুরুর। তার আগে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক টনি ডোডেমেইড সোমবার নিশ্চিত করেছেন বিশ্বকাপের শুরুতে অস্ট্রেলিয়ার টিমে পাওয়া যাবে না পেসার জশ হেজলউডকে। তিনি বর্তমানে রয়েছেন সিডনিতেই। টিমের সঙ্গে যাননি পাকিস্তানে। সেখানে সিরিজ শেষে শ্রীলঙ্কায় যাবে অস্ট্রেলিয়া। ১১ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার। ওমান, শ্রীলঙ্কা ও জ়িম্বাবোয়ের বিরুদ্ধেও শ্রীলঙ্কাতেই গ্রুপের বাকি তিন ম্যাচে খেলবে তারা। সেখানেও দলের সঙ্গে যাবেন না হেজলউড।

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বয়কটকে সমর্থন শাহিদ আফ্রিদির

 অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন যে হ্যাজেলউডের দীর্ঘমেয়াদী ফিটনেসের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমরা মনে করি জশের জন্য শ্রীলঙ্কা ভ্রমণের আগে একটি পরিচিত পরিবেশে তাঁর থাকা অত্যন্ত জরুরি  । তিনি বাড়িতেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। নাথানও খেলার জন্য ফিরে আসার পর, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে স্বল্প সময়ের নোটিশে কিছু ঘটলে ফাস্ট-বোলিং কভার হিসেবে শনকে আমাদের সঙ্গে আনা হবে।”জশ হেজলউডের বদলে শন অ্যাবটকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাঠানো হচ্ছে। রিজার্ভ হিসাবে পাঠানো হচ্ছে তাঁকে।   

বলা ভালো বিশ্বকাপের আগে বেশ চাপে অস্ট্রেলিয়া কারণ তাঁদের দলের চোটের সমস্যায় ভুগছেন। সেই তালিকাতেই অ্যাবট যোগ হলেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে প্যাট কামিন্সকে হারিয়েছে তাঁর পিঠের চোটের কারণ। আঘাত থেকে সেরে উঠতে অতিরিক্ত সময়ের প্রয়োজন এই ফাস্ট বোলারের, যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্টের মধ্যে চারটিতে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে বেন ডোয়ার্শুইসকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়, অন্যদিকে ম্যাথু শর্টের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাট রেনশ।  

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা