মেয়েদের আইপিএলে চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন স্মৃতি মান্ধানারা?

Share:

নিজস্ব প্রতিনিধি : মহিলাদের প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের খরা কাটিয়ে কাপ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুরুষদের আইপিএলে সম্ভব না হলেও মহিলাদের আইপিএলে এই কৃতিত্ব ছিনিয়ে নিল স্মৃতি মান্থানারা। কিন্তু কত টাকা জিতে নিলেন উইমেন্স প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা। জানা গিয়েছে, প্রাইজ মানি হিসাবে ছয় কোটি টাকা পেয়েছেন স্মৃতি মান্থানারা। অন্যদিকে রানার্স আপ হিসাবে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা জিতে নিয়েছেন তিন কোটি টাকা।

জানা গিয়েছে, উইমেন্স প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় এলিসি পেরি। তিনি এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়েই খেলেছেন। এই টুর্নামেন্টে নয়টি ম্যাচ খেলে তিনি করেছেন ৩৪৭ রান। পেরির এই দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য তিনি জিতে নিয়েছেন পাঁচ লাখ টাকা। পাশাপাশি সেরা বোলারের স্বীকৃতিও জিতে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় শ্রেয়াঙ্কা পাটিল। তিনি এই টুর্নামেন্টে মোট ১৩টি উইকেট নিয়েছেন। বোলিংয়ের রীতিমতো বাজিমাত করে সেরা বোলার হিসাবে শ্রেয়াঙ্কাও পেয়েছেন পাঁচ লাখ টাকা।

এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই পারফরমেন্সে স্বভাবতই উচ্ছ্বসিত এই ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন মালিক বিজয় মালিয়া। তিনি বিজয়ী মহিলা দলের খেলোয়াড়দের শুভেচ্ছা দিয়েছেন। সেইসঙ্গে পুরুষরাও যাতে আসন্ন আইপিএল টুর্নামেন্টে সাফল্য পায়, সেই বার্তাও দিয়েছেন তিনি। তাঁর মতে, মহিলাদের পাশাপাশি পুরুষরাও যদি আইপিএল জিতে যায়. তাহলে দারুণ হবে।

 

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

মাত্র ৪৯ টাকায় আনলিমিটেড ডেটা! দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে হাজির Jio

অষ্টমীর অঞ্জলির মাঝে হঠাৎ কেঁপে উঠল প্রতিমা, বাঁকুড়ার পালবাড়ির দুর্গাপুজো ঘিরে আজও রয়েছে রহস্য!

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল