সাত ম্যাচ হেরেও লিটনরা কত টাকা পেলেন, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলতি বিশ্বকাপে জঘন্য পারফরম্যান্স করে গ্রুপ লিগ থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। ৯ ম্যাচের মধ্যে সাত ম্যাচে গোহারা হেরেছে স্বঘোষিত টাইগাররা। শুধু আফগানিস্তান আর শ্রীলঙ্কাকে হারিয়েছে। ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থেকেই শেষ হয়েছে লিটন দাস-মাহমদুল্লাহদের বিশ্বকাপ অভিযান।

তবে শেষ চারে উঠতে না পারলে কী হবে, বিশ্বকাপ থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা পকেটে পুরে রবিবার সকালে ঢাকায় ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর তাতেই খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। চলতি বিশ্বকাপে পুরস্কারমূল্য হিসেবে কোটি-কোটি টাকা দিচ্ছে আইসিসির। চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ মার্কিন ডলার। আর রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা। অর্থাৎ ২০ লাখ মার্কিন ডলার। সেমিফাইনালে ওঠা বাকি দুই দল পাবে ৮ লাখ ডলার করে। অন্যদিকে প্রথম পর্ব থেকে বাদ পড়া ছয় দল পাবে ১ লাখ ডলার করে। তাছাড়া প্রতি ম্যাচে জয়ের জন্য ৪০ হাজার ডলার মিলবে।  

বাংলাদেশ যেহেতু দুটি ম্যাচ জিতেছে তাই ৪০ হাজার করে মোট ৮০ হাজার ডলার পেয়েছে। আর মূল পর্বে খেলার জন্য এক লাখ ডলার। অর্থা‍ৎ সবমিলিয়ে ১ লক্ষ ৮০ হাজার ডলার পেয়েছে। বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৯৭ লক্ষ ৭৩ হাজার টাকা। সেমিফাইনালে উঠতে না পারলেও তাই আপশোষ নেই বিসিবি কর্তারা। ক্রিকেটাররা ২ কোটি টাকা নিয়ে ফিরছেন, সেটিকেই বড় প্রাপ্তি হিসাবে দেখছেন নাজমুল হোসেন পাপন অ্যান্ড গ্যাং।

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই