স্বদেশের প্রিয়াংশুকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রণয়

Share:

নিজস্ব প্রতিনিধি: দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা এইচএস প্রণয়। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে স্বদেশীয় প্রিয়াংশু রাজাওয়াতকে হারিয়ে পৌঁছলেন ফাইনালে। খেলার ফলাফল ২১-১৮, ২১-১২। স্বদেশীয়কে হারাতে মাত্র ৪৩ মিনিট সময় নিয়েছেন বিশ্বের নবম বাছাই।

সুপার ৫০০ প্রতিযোগিতায় এবারেই প্রথম সেমিফাইনালে পৌঁছেছিলেন প্রিয়াংশু। ফলে ফাইনালে উঠে ইতিহাস গড়ার হাতছানি ছিল। প্রথম গেমে অভিজ্ঞতায় এগিয়ে থাকা প্রণয়ের সঙ্গে জোর টক্কর দিয়েছিলেন। সমানতালে পাল্লা দিয়ে লড়েছিলেন। যদিও শেষ পর্যন্ত অভিজ্ঞতার কাছে হার মানতে হয়েছিল তরুণ খেলোয়াড়কে। দীর্ঘক্ষণ নিজের সার্ভ ধরে রাখতে পারেননি। ১৮-২১ গেমে হারেন প্রথম সেট। দ্বিতীয় সেটে দুই ভারতীয়র জোরদার টক্কর দেখার জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। কিন্তু হতাশ হতে হল তাঁদের। প্রতিপক্ষ প্রিয়াংশুকে কোনও রকম সুযোগই দেননি প্রণয়। একতরফা খেলে ২১-১২ গেমে জিতে ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নেন।

আগামিকাল রবিবার ফাইনালে বিশ্বের ২৪ নম্বর বাছাই চিনের ওয়েং হং ইয়াংয়ের মুখোমুখি হবেন প্রণয়। গত মে মাসে মালয়েশিয়া মাস্টার্স প্রতিযোগিতায় খেতাব জিতেছিলেন ৩১ বছর বয়সী ভারতীয ব্যাডমিন্টন তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে বিশ্বের দুই নম্বর খেলোয়াড় অ্যান্টনি গিন্টিংকে  হারানোর পরেই অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বিশ্বের নবম বাছাই।

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

৫০ হাজারের কমে ফোল্ডেবল ফোন! Flipkart-এর মেগা সেলে AI+ দিচ্ছে ধামাকা অফার

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল