ট্রাভিস, অভিষেকের দুর্ধর্ষ ব্যাটিং, ১০ ওভারেই লখনউকে হারিয়ে ম্যাচ জিতল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : চার, ছয় রানের বর্ষা। ট্রাভিস হেড ও অভিষেক শর্মার দুর্ধর্ষ ব্যাটিংয়ের সুবাদে ১০ ওভারেই লখনউকে হারিয়ে ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে এটাই প্রথম ম্যাচ যেখানে একটা দল রান তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয় ছিনিয়ে নিল।আইপিএলের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে চলে এল হায়দরাবাদ।

এদিন ১৬৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ১ ওভারে ৮ রান করে হায়দরাবাদ। দ্বিতীয় ওভারে যশ ঠাকুরের বলে তিনটি চার হাঁকান অভিষেক। যশ ঠাকুর দ্বিতীয় ওভারে ১৭ রান দিয়ে বসেন। তৃতীয় ওভারের প্রথম বলে ছয় হাঁকেন ট্রাভিস হেড। এরপরে চার, ছয় হাঁকান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে চতুর্থ ওভারে অর্ধশতরান করে ফেলে হায়দরাবাদ। এই ওভারে রবি বিষ্ণোইয়ের বলে অভিষেকের আউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু ক্যাচ মিস হয়। ৫ ওভারেই অর্ধশতরান করে ফেলেন ট্রাভিস হেড। দুই ব্যাটসম্যানই লাগাতার চার, ছয় মেরে ৬ ওভারেই ১০০ রানের গণ্ডি টপকে যায় হায়দরাবাদ।

এরপর অভিষেক শর্মা একটা ছয় মেরে অর্ধশতরান করে ফেলে। অষ্টম ওভারে রবি বিষ্ণোইয়ের বলে চার মারেন ট্রাভিস। পরের বলে ১০৪ মিটার লম্বা একটা ছয় মারেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এখানেই শেষ নয়, একই ওভারে আরো একটা ছয় মারেন ট্রাভিস। ৯ ওভারেই ১৫০ রান টপকে যায় হায়দরাবাদ। শেষ পর্যন্ত ছয় মেরে জয় এনে দেন অভিষেক। ১০ ওভারেই কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যপূরণ করে ফেলেন ট্রাভিস ও অভিষেক।অভিষেক ২৮ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। ৮টা চার ও ৬টা ছয় মারেন। অন্যদিকে ট্রাভিস হেড ৩০ বলে ৮৯ রান করেন। ৮টা চার ও ৮টা ছয় মারেন।

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রণবীরের ‘রামায়ণ’-এর বিরুদ্ধে মামলা, জরুরি শুনানিতে আপত্তি সুপ্রিম কোর্টের

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের