চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাপ রে কী কাণ্ড! বিরাট কোহলির রেস্তোরাঁয় এক ভুট্টা খেয়ে ৫২৫ টাকা গুনলেন এক ছাত্রী

নিজস্ব প্রতিনিধি : অর্থ উপার্জনে ভারতের খ্যাতনামীদের মধ্যে উপরের দিকেই থাকেন ক্রিকেটারেরা। আর্থিক দিক থেকে বিশ্বের সব ক্রিকেটারদের থেকে উপরে রয়েছেন বিরাট কোহলি। ক্রিকেট, বিজ্ঞাপনের পাশাপাশি বিরাটের আয়ের একটা অংশ আসে রেস্তেরাঁ থেকে। সেই রেস্তেরাঁয় খেতে খিয়ে অসন্তোষ প্রকাশ করল হায়দ্রাবাদের এক ছাত্রী।

একটি প্লেটে কয়েক টুকরো ভুট্টা খেয়ে গুনতে হল একেবারে ৫২৫ টাকা। যা নিয়ে রীতিমত হইচই সামাজিক মাধ্যমে।কোহলির ওই রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেসের ছাত্রী স্নেহা। তাঁর অভিযোগ, মাত্র কয়েক টুকরো ভুট্টার জন্য ৫২৫ টাকা দিতে বাধ্য হয়েছিলেন তিনি।

ওই ছাত্রী তার সামাজিক মাধ্যমে ভুট্টার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ওয়ান এইট কমিউনে এই খাবারের জন্য ৫২৫ টাকা দিতে বাধ্য হলাম’। ছবিতে দেখা যাচ্ছে, একটি প্লেটে কয়েক টুকরো ভুট্টা। এরসঙ্গে রয়েছে একটুকরো লেবু ও ডিপিং সস। মেনু অনুযায়ী, এই পদটি আসলে পারমেজান চিজ, গার্লিক আইওলি এবং স্ক্যালিয়ন দিয়ে পরিবেশন করা হয়। ওই ছাত্রী তাঁর পোস্টে ৫০০ টাকার নোটেরও কথাও উল্লেখ করেছেন। স্নেহার কথায় এই দামটাও আবার জিএসটি ছাড়া।তা নিয়ে শুরু হয়েছে শোরগোল।হু হু করে ভেসে এসেছে কমেন্ট। কেউ লিখেছেন, ‘জিএসটি যুক্ত হলে ওই খাবারের দাম ৬০০ পেরিয়ে যেতে পারে।’ অনেকে লিখেছেন, ‘ওই মেয়েটির দাম সম্পর্কে আগে থেকেই সচেতন হওয়া উচিত ছিল’।

Published by:

Share Link:

More Releted News:

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ