‘তোমার সঙ্গে আমি মেকআপ নিয়ে খেলা করি’, পিতৃদিবসে বিরাটকে লিখল একরত্তি ভামিকা

সে আমার ভাইয়ের মতো দেখতে। সে মজার। সে আমাকে সুড়সুড়ি দেয়। আমি তার সঙ্গে মেকআপ করি। আমি তাঁকে অনেক ভালোবাসি। সে আমাকে এত ভালোবাসে। শুভ বাবা দিবস

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই ছেলে-মেয়ের বাবা হয়েছেন অনেক আগেই। কিন্তু ছেলে-মেয়েকে এখনও পৃথিবীর সঙ্গে আলাপ করান নি তারকা জুটি। কিন্তু ছেলে-মেয়ে কতটা বড় হয়েছে, তা দেখিয়েছেন তারকা দম্পতি। অবশ্য ছবিতে সন্তানদের মুখ ঢেকে রেখেছিলেন। স্বামীর প্রতিটা ম্যাচে মাঠে থাকার চেষ্টা করেন অনুষ্কা শর্মা। কিন্তু ভাইরাল হয়ে হওয়ার ভয়ে কখনই ছেলে-মেয়েকে সামনে আনেননি। ২০২১ সালে কন্যা ভামিকার জন্য দেন অনুষ্কা শর্মা এবং ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুত্র আকায় কোহলি র মা-বাবা হন বিরুষ্কা জুটি। ভক্তরা এখন অনুষ্কা ও আকয়কে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আজ আন্তর্জাতিক পিতৃদিবস। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই তাঁদের বাবার সঙ্গে দিন উদযাপন করছেন।

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানাচ্ছেন। রবিবার ফাদার্স ডে উপলক্ষে অভিনেত্রী অনুষ্কা শর্মাও তাঁর বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁকে ভালবাসা জানিয়েছেন। পাশাপাশি মেয়ে ভামিকা ও তাঁর বাবা বিরাটকে হাতে একটি নোট লিখে শুভেচ্ছা জানিয়েছে। সেই সুন্দর মুহূর্ত অভিনেত্রী ইনস্টাগ্রামে বন্দী করেছেন। নোটে, ভামিকা বিরাটের সঙ্গে তাঁর সেরা মুহূর্তগুলি এবং বাবার প্রতি তাঁর ভালোবাসার কথা জানিয়েছে। অনুষ্কা তার ইনস্টাগ্রামে নোটটির একটি ঝলক শেয়ার করেছেন। যেখানে লেখা ছিল, “সে আমার ভাইয়ের মতো দেখতে। সে মজার। সে আমাকে সুড়সুড়ি দেয়। আমি তার সঙ্গে মেকআপ করি। আমি তাঁকে অনেক ভালোবাসি। সে আমাকে এত ভালোবাসে। শুভ বাবা দিবস।” 

 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

বিরাটের জন্য ভামিকার নোটের পাশাপাশি, অনুষ্কা তার নিজের বাবারও একটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমি যে প্রথম মানুষকে ভালোবাসি। এবং আমাদের মেয়েরা যাকে প্রথম পুরুষ হিসেবে দেখে তাঁর জীবনে। সর্ব স্তরের সমস্ত সুন্দর বাবাদের শুভ বাবা দিবস।” বিরাটের দল, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয়ের পর, স্ত্রী এবং বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছেন। গত বছর খবর ছিল যে, অনুষ্কা এবং বিরাট ভারতের জাঁকজমক থেকে দূরে থাকতে এবং তাদের সন্তানকে “স্বাভাবিক লালন-পালন” করার জন্য স্থায়ীভাবে লন্ডনে চলে গিয়েছেন, যেখানে তাদের সঙ্গে ভারতের দুই বিখ্যাত ব্যক্তিত্বের সন্তানের মতো আচরণ করা হয় না।

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের