আইসিসির বিরুদ্ধে জেহাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতির, আইনি লড়াইয়ের পথে যাচ্ছেন

Share:

 নিজস্ব প্রতিনিধি:  ভারতের মাটিতে বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। জানিয়ে দিয়েছে ভারতে তাঁরা বিশ্বকাপ খেলতে আসছে না। আর মাত্র কয়েকটাদিন পরেই শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এই নিয়েই ক্রিকেট মহলে বাড়ছে উত্তাপ।  নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করেছিল। তবে সেই কথায় পাত্তা দেয়নি আইসিসি। এই নিয়েই বেধেছে বিপত্তি। জানা গিয়েছে,  বিসিবি সভাপতি বুলবুলের ওপর ক্ষুব্ধ হয়েছেন আইসিসি বোর্ডের সদস্যরা।  

বিসিবি সভাপতি বুলবুল সাংবাদিক বৈঠক করে জানান ভারতে বাংলাদেশ খেলতে আসছে না। আইসিসিকে না জানিয়ে সাংবাদিক বৈঠক করেন বুলবুল। এই পদক্ষেপকে ভালোভাবে নেয়নি আইসিসি। নাম প্রকাশে অনিচ্ছুক  এক সূত্র জানিয়েছে, ‘আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। কেন তিনি আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলেন? আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই সংবাদ সম্মেলন করার।’ বাংলাদেশের এমন সিদ্ধান্তের কারণে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন।  

আরও পড়ুন: বিপিএলে গড়াপেটায় জড়িত বাংলাদেশ বোর্ড সভাপতি, বিস্ফোরক দাবি বিসিবি পরিচালকের

 বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চেয়ে বাংলাদেশের আর্জি না করে দেওয়ার কারণে আইসিসির স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বিসিবি। তবে  ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী, বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। অন্যদিকে বিশ্বকাপ খেলার শেষ চেষ্টার অংশ হিসেবে বিসিবি ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয় তাহলে  সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হতে পারে বিসিবি। অন্যদিকে শোনা যাচ্ছে  আইসিসি চেয়ারম্যান জয় শাহ শনিবার (২৪ জানুয়ারি) দুবাই থেকে বাংলাদেশের  বদলে দল হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন। অর্থাৎ এই সিদ্ধান্ত জানালে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইচ্ছা এবারের মত সমাপ্তি হবে। 

 

  

 

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যাআরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য