‘আনলাকি আম্পায়ার’ কেটলবরো থাকছেন ফাইনালে, চাপ বাড়ল টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টি- ২০ ফাইনালে  দক্ষিণ আফ্রিকার মুখোমুখি খেলতে নামবে রোহিত শর্মার দল। এক যুগ হয়ে গিয়েছে ভারতের কাছে অধরাই থেকে গিয়েছে বিশ্বকাপ। তাই আজকের এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। এই ফাইনাল ম্যাচটা টিম ইন্ডিয়াকে বার্বাডোজে খেলতে হবে। তবে শেষ লড়াইয়ের আগে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় দল। কারণ , এদিনের ম্যাচে থাকছেন আম্পায়ার  রিচার্ড কেটলবরো।

যতবারই ভারতীয় দলের নকআউট ম্যাচের আম্পায়ার থেকেছেন রিচার্ড কেটলবরো, ততবারই হেরেছে ভারতীয় ক্রিকেট দল। একবারও তিনি আম্পায়ার থাকাকালীন  ২০২৩ ওডিআই বিশ্বকাপ জিততে পারেনি ভারত। তাই রিচার্ড কেটলবরো কার্যত ‘আনলাকি আম্পায়ার’ হয়ে গিয়েছে। যদি পরিসংখ্যান দেখা যায়, তাহলে উঠে আসবে বেশ কিছু তথ্য। সেখানে দেখা গিয়েছে, ভারত যে ছয়টি ম্যাচে নকআউট হয়েছে সেগুলিতে ফিল্ড আম্পায়ার ছিলেন কেটলবরো। তবে স্বস্তির বিষয় এদিনের ম্যাচে কেটলবরো ফিল্ডের বদলে থাকছেন টিভি অ্যাম্পায়ার হিসাবে তিনি থাকছেন। এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন রিচার্ড ইলিংওয়ার্থ ও ক্রিস গ্যাফনি।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের মুখ দেখেছিল ভারত। এরপর পেরিয়ে গেছে এক দশক । তবে আইসিসি ইভেন্টে আর সাফল্য পায়নি ভারত। অনেক বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে নামতে চলছে টিম ইন্ডিয়া।

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন