আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সেমিফাইনালের লক্ষ্য নিয়ে আজ মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: পয়েন্ট টেবিলে এক দল দুইয়ে। অন্য দল তিনে। এক দল জিতলে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। অন্য দল হারলে শেষ চারে ওঠার ক্ষেত্রে কঠিন পরিস্থিতিতে পড়ে যাবে। এমন সমীকরণ নিয়েই আজ বুধবার পুণেতে বিশ্বকাপের ৩২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছিল কিউইরা। প্রথম চার ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল। কিন্তু ভারতের কাছে হেরে শীর্ষ স্থান হারান টম লাথামরা। আগের ম্যাচে দুর্দান্ত লড়াই করেও রুদ্ধশ্বাসম্যাচে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৫ রানে হারার স্বাদ পেতে হয়েছিল। ফলে আজকের ম্যাচে উড়ন্ত প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পেতে মরিয়া কিউইরা। আগের ম্যাচে শতরানকারী রাচিন রবীন্দ্র ও শেষের দিকে অবিশ্বাস্য খেলা জেমস নিশামের উপরে বাড়তি ভরসা করছেন লাথামরা।

অন্যদিকে চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে জেতার পরে নেদারল্যান্ডসের কাছে হার মানতে হয়েছিল টেম্বা বাভুমাদের। কিন্তু ওই হার প্রোটিয়াদের কাছে শাপে বর হয়ে দেখা দিয়েছে। ডাচদের কাছে হারার পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন আইডেন মার্করামরা। টানা তিন ম্যাচে জয় পেয়েছেন। আজকে নিউজিল্যান্ড ম্যাচ বাদে গ্রুপ লিগে দক্ষিণ আফ্রিকাকে মুখোমুখি হতে হবে ভারত ও আফগানিস্তানের। তার মধ্যে রোহিতরা টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে। তাছাড়া চলতি বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল। আর আফগানিস্তান বিশ্ব ক্রিকেটের তিন মহাশক্তি ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দিয়েছে। ফলে কোনও ঝুঁকি না নিয়ে আজকের ম্যাচ জিতে শেষ চারে পৌঁছনো অনেকটাই নিশ্চিত করতে চাইছেন কুইন্টন ডি কক ও আইডেন মার্করামরা।

একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে অবশ্য কিউইদের তুলনায় অনেকটাই এগিয়ে প্রোটিয়ারা। দুই দল এখনও পর্যন্ত মোট ৭১ বার মুকোমুখি হয়েছে। তার মধ্যে ৪১ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ২৫ বার জিতেছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে কোনও নিষ্পত্তি ঘটেনি। তবে বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতকারে টেম্বা বাভুমাদের চেয়ে এগিয়ে টম লাথামরা। মোট আট বার মুখোমুখি হয়েছে দুই দল। নিউজিল্যান্ড জিতেছে ৬ বার। আর দক্ষিণ আফ্রিকা জিতেছে দুই বার। ১৯৯৯ সালে শেষ বারের মতো কিউইদের হারিয়েছিল প্রোটিয়ারা।   

Published by:

Share Link:

More Releted News:

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ