চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানদের ১৪৯ রানে হারাল নিউজিল্যান্ড

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পারলেও রানার্স নিউজিল্যান্ডকে হারিয়ে ফের অঘটন ঘটাতে পারল না আফগানিস্তান। প্রথমে ব্যাট করে টম লাথাম, উইল ইয়ং ও গ্লেন ফিলিপসের অর্ধ শতরানের দৌলতে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে মিচেল সান্তনার-লকি ফার্গুসন-ট্রেন্ট বোল্টদের দাপটে ৩৪.৪ ওভারে ১৩৯ রানে গুটিয়ে গেলেন হাশমাতুল্লাহ শাহিদিরা।

গত রবিবারই বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল আফগানরা। বুধবার চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে নিউজল্যান্ডকে হারিয়ে ফের চমক দিতে পারে কিনা, তা দেখার জন্য সবাই তাকিয়ে ছিলেন। কিন্তু শুরুতে আফগান বোলাররা দাপট দেখালেও তা বজায় রাখতে পারেননি। ফলে ২৮৮ রানের ইনিংস দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন টম লাথামরা। জয়ের জন্য ২৮৯ রান আফগানদের পক্ষে টপকে যাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল। দরকার ছিল টপ অর্ডার ব্যাটারদের দু’জনের বড় রানের ইনিংস খেলা ও লম্বা জুটি গড়া। কোনওটাই করতে পারেননি হাশমাতুল্লাহ শাহিদিরা। ২৮৯ রান তাড়া করতে নেমে শুরুতেই পর পর ধাক্কা খায় আফগানরা। রহমানুল্লাহ গুরবাজ (১১) ও ইব্রাহিম জারদান (১৪) দ্রুত সাজঘরে ফেরেন। অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদিও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। মাত্র ৮ রান করে ফেরেন।

দলের বিপর্যয় সামলানোর চেষ্টা চালিয়েছিলেন রহমত শাহ ও আজমাতুল্লাহ ওমরজাই। দুজনে জুটি বেঁধে ৫৪ রান করেন। ওমরজাইকে (২৭) ফিরিয়ে জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। ২৯ ওভারের প্রথম বলে ফিরে যান রহমত  শাহ-ও (৩৬)।  যার উপরে আফগানদের বড় ভরসা ছিল সেই মহম্মদ নবি ফেরেন ৭ রান করে। আর এক অলরাউন্ডার রশিদ খানের অবদান মাত্র ৮। মুজিব উর রহমানকে চার রানের মাথায় সাজঘরে ফেরান লকি ফার্গুসন। ৩৫ ওভারে বল করতে এসে আফগান শিবিরে জোড়া আঘাত হানেন মিচেল সান্তনার। দ্বিতীয় বলে ফিরিয়ে দেন নাভিন উল হককে (০)। আর চতুর্থ বলে ফজল হক ফারুখিকে (০)। নিউজিল্যান্ডের পক্ষে মিচেল সান্তনার ৩৯ রানে ৩টি এবং লকি ফার্গুসন ১৯ রানে ৩টি উইকেট নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

‘ভারতের নাগরিকত্বের বিনিময়ে ক্রিকেট খেলার প্রস্তাব পেয়েছিলাম,’ দাবি রশিদ খানের

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ