শ্রীলঙ্কাকে ১০২ রানে হারাল দক্ষিণ আফ্রিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করতে নেমে লড়াই করেও হেরে গেল শ্রীলঙ্কা। জয়ের জন্য প্রয়োজন ছিল ৪২৯ রান। ৪৪.৫ ওভারে ৩২৬ রানেই গুটিয়ে গেল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস। ১০২ রানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করল প্রোটিয়ারা।   

শনিবার প্রথমে ব্যাট করে তিন ব্যাটার ডি’কক, দুসেন আর মার্করামের শতরানের সুবাদে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪২৮ রান তুলেছিল দক্ষিন আফ্রিকা। পাহাড় প্রমাণ রান তাড়া করার জন্য কম পক্ষে দুটি বড় রানের পার্টনারশিপ দরকার ছিল শ্রীলঙ্কার। কিন্তু চারিথ আসলঙ্কা আর অধিনায়ক দাসুন শনাকার ষষ্ঠ উইকেটে ৮২ রানের পার্টনারশিপই ছিল সর্বোচ্চ। ৪২৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কা বাহিনী। দ্বিতীয় ওভারের প্রথম বলে মাত্র ১ রানে ফিরে যান পাথুম নিশাঙ্কা। এর পরে কুশল পেরেরা ও কুশল মেন্ডিজ জুটি বেঁধে ৬৬ রান যোগ করেন। মারকাটারি ব্যাটিং করছিলেন মেন্ডিজ। অষ্টম ওভারে ফিরে যান পেরেরা (৭)। সাদিরা সামরাবিক্রমাকে সঙ্গে নিয়ে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন মেন্ডিজ। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে রাবাডার বলে সাজঘরে ফেরেন। তবে আউটের আগে ৪২ বলে ৭৬ রানের মারকুটে ইনিংস খেলেন। স্কোর বোর্ডে দুই রান যোগ হতে না হতেই ফেরেন সামারাবিক্রমা (২৩)।

ধনঞ্জয় ডি’সিলভা (১১) জ্বলে উঠতে ব্যর্থ হন। তারপর আসলঙ্কা ও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা বড় জুটি বাঁধার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু ৩২ ওভারে ৬৫ বলে ৭৯ রান করে ফেরেন আসলঙ্কা। পরের ওভারে শূন্য রানে ফেরেন দুনিথ ওয়ালালেগে। অষ্টম উইকেটে রাজিথাকে সঙ্গী করে প্রোটিয়া বোলারদের পাল্টা আক্রমণের পথে যান শনাকা। আস্কিং রেট ক্রমশ বেড়ে যাওয়ায় চাপ বাড়ছিল। আর সেই চাপের মুখেই ৪০তম ওভারে কেশব মহারাজের বল মিস করে ক্লিন বোল্ড হয়ে ৬৮ রান করে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার অধিনায়ক। তখনই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। তবুও বল হাতে কিছু করতে না পারা কাসুন রাজিথা ব্যাট হাতে ৩৩ রান এনে দেন দলকে। দলকে ৩০০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। জেরাল্ড কোর্জের বলে তিনি পেরার খানিকবাদে মাথিশা পাথিরানাকে (৫) ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন রাবাডা।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে