Asia Cup না হলে আরও বিশাল ক্ষতির মুখে পড়তে পারে শ্রীলঙ্কা!

আর্থিক অভাব এবং অনটনের জেরে রীতিমতো ছারখার হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। নতুন সরকার এলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক অভাব এবং অনটনের জেরে রীতিমতো ছারখার হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। নতুন সরকার এলেও এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এমন অবস্থাতে এশিয়া কাপের মতো বড় একটি ইভেন্ট আয়োজন করা দ্বীপরাষ্ট্রটির কাছে খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনওভাবেই চাইছে না যে শ্রীলঙ্কার আর্থিক সমস্যায় পড়ে থাকা  দেশে এশিয়া কাপের মতো টুর্নামেন্ট হোক। তবে এই টুর্নামেন্ট না হলেও বিশাল ক্ষতির মুখে পড়তে হতে পারে শ্রীলঙ্কাকে। সেটার পরিমান প্রায় ৫-৬ হাজার মিলিয়ন ডলার।

সূত্রের খবর, সম্প্রতি নাকি ভারত সফরে এসেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। এখানে এসে নাকি তাঁরা বিসিসিআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন।  সেখানে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা অনুরোধ করেন যেন শ্রীলঙ্কা থেকে এশিয়া কাপ সরিয়ে না নেওয়া হয়।

এই বিষয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা বলেন, ‘এখনও কোনওরকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সবকিছুই নির্ভর করছে আমরা কীভাবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ আয়োজন করছি তার ওপরে। জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কর্তারা আশ্বাস দিয়েছেন যে সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কাতেই হবে এশিয়া কাপ।’  আগামী ৭ জুন থেকে অজিদের বিরুদ্ধে সিরিজ শুরু করে লঙ্কানরা। তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে এই দুই দল।                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর