মহিলাদের শিল্ডে শ্রীভূমির কাছে বড় ব্যবধানে হার মহমেডানের

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমের মহিলাদের শিল্ডের প্রথম ম্যাচেই কৃষ্ণনগর স্টেডিয়ামে বড় ব্যবধানে মহমেডান স্পোর্টিংকে হারাল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। খেলার ফল ৬-০।

খেলার প্রথমার্ধে দুটি দলই একে অপরকে দেখে নিয়ে ঝটিকা আক্রমণে যেতে থাকে। এরই মাঝে ২০ মিনিটের মাথায় শ্রীভূমিকে গোল করে প্রথম এগিয়ে দেন শ্রীজাদা খাতুন। এরপর মহমেডান স্পোর্টিং-এর খেলোয়াড়রা গোল শোধের চেষ্টা করলেও তাতে লাভ হয়নি কিছুই। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-০ গোলেই।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই মহমেডানের ক্রমাগত আক্রমণের চাপ বাড়াতে থাকেন শ্রীভূমি স্পোর্টিংয়ের খেলোয়াড়রা। ফলস্বরূপ খেলার ৫০ মিনিটের মাথায় ১৮ গজের বক্স থেকে দূরন্ত শটে গোল করে শ্রীভূমিকে এগিয়ে দেন তিতিল সরকার।

আরও জানতে পড়ুন: ইংল্যান্ড ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন জেসন রয়

দ্বিতীয় গোল হজম করেই ক্রমাগত নিজেদের খেলা থেকে প্রায় একপ্রকার হারিয়ে যেতে বসে সাদা-কালো বাহিনী। ৬৭ মিনিটে সুজাতা মাহাতো ফের গোল করে শ্রীভূমির হয়ে ব্যবধান বাড়ান।

৭২ মিনিটে আবার গোল করেন শ্রীভূমিকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ৮৭ মিনিটে আবার গোল করে নিজের তৃতীয় গোলটিও সেরে নেন শ্রীজাদা। এর মাঝে ৭৯ মিনিটে আবার ঝলসে ওঠেন তিতলি সরকার।

তবে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড নিয়ে প্রশ্নচিহ্ন উঠল অনেক। মহমেডান কর্তা বেলাল আহমেদ বলেন, আইএফএ এই টুর্নামেন্টটাকে খেপের টুর্নামেন্টে পরিণত করছে। আমাদের বিপক্ষদের প্লেয়ারদের রেজিস্ট্রেশন নিয়েও ক্ষোভ দাগেন তিনি। তাহলে কি আইএফএ কর্তারা ঘুমোচ্ছিলেন? এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক। তবে আইফএফ-এর পক্ষ থেকে মহমেডান কর্তাদের অভিযোগের পাল্টা মন্তব্য এখনও অবধি করা হয়নি।

ষষ্ঠীতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা 

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে এলোপাথাড়ি গুলিতে শিক্ষক ও শিশুসহ নিহত ৫

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী