বিপিএল খেলার মাঝেই স্ত্রীকে তালাক দিলেন পাক তারকা ক্রিকেটার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে বাংলাদেশে এসে স্ত্রীকে তালাক দিলেন পাক তারকা ক্রিকেটার ইমাদ ওয়াসিম। রবিবার রাতে ইন্স্টাগ্রামে স্ত্রীকে তালাক দেওয়ার কথা জানিয়েছেন পাক ক্রিকেটার। স্ত্রী সোনিয়া আসফাকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি। বর্তমানে তিনি ঢালা ক্যাপিটালসের সঙ্গে রয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে বিবৃতি দিয়েছেন পাক অলরাউন্ডার ইমাদ। তিনি লিখেছেন, কয়েক বছর ধরে স্ত্রীয়ের সঙ্গে মতবিরোধ চলছিল। তাই স্ত্রী সোনিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। তাঁর স্ত্রী হিসেবে আর যেন সোনিয়াকে বলা না হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই সোনিয়াও নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণেই তাঁদের দাম্পত্য ভেঙেছে। ২০১৯ সালে ইমাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনিয়া। এই দম্পতির ৩ সন্তান রয়েছে। 

ইন্স্টাগ্রামে ইমাদ তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেছেন। এটি তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তাঁদের পুরানো ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে দূরে থাকার আবেদন করেছেন। পাকিস্তানের হয়ে ৫৫টি ওয়ানডে ও ৭৫টি টি-২০ খেলেছেন ইমাদ। পাক খেলোয়াড়ের বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণার পরেই সোনিয়া জানিয়েছেন, তাঁর সংসার ভেঙেছে। তাঁর সন্তানরা বাবাকে হারিয়েছে। ৩ সন্তানের মধ্যে ৫ মাসের একটি শিশুও রয়েছে। বাবা হিসেবে সেই সন্তানকে কোলেও নেননি ইমাদ। অনেক সংসারে সমস্যা থাকে। সবকিছুর মধ্যেও সংসার টিকিয়ে রাখতে চেয়েছিলেন। মানসিক নির্যাতন, দুর্ব্যবহার ও গর্ভপাতের মতো একাধিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সন্তানদের স্বার্থ ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে ধৈর্য ধরেছিলেন। পাক ক্রিকেটার জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত বিষয়ে অপপ্রচার ও মানহানিকর কিছু হলে আইনি ব্যবস্থা নেবেন। বাবা হিসেবে সন্তানদের প্রতি সব দায়িত্ব তিনি পালন করবেন।

পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

সৃজনশীল কাজে উৎসাহ বাড়বে, পরিবারে খুশির খবর আসবে, চট করে কাউকে বিশ্বাস করবেন না

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার