বাবরদের লজ্জাজনক পারফরম্যান্সের জন্য ‘জেলবন্দি’ ইমরানকে কাঠগড়ায় তুললেন পিসিবি’র প্রাক্তন সভাপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কথায় বলে ‘যত দোষ, নন্দ ঘোষ’।

ঘরের মাটিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পর পর দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে পাকিস্তান। আর তাতেই চলছে বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের মুণ্ডুপাত। সাধারণ ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, শাহিদ আফ্রিদির মতো প্রাক্তন পাক তারকারা মুখ খুলেছেন। বর্তমান পাক দলের খেলোয়াড়দের তুলোধনা করেছেন। তবে ভিন্নমত পোষণ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি নাজাম শেঠি। পাক ক্রিকেট দলের এমন হালের জন্য ‘জেলবন্দি’ প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি পাক ক্রিকেটার ইমরান খানকে কাঠগড়ায় তুলেছেন তিনি। কোনও রাখঢাক না রেখে জানিয়ে দিয়েছেন, ‘পাকিস্তান ক্রিকেটের তলানিতে যাওয়ার জন্য দায়ী ইমরান খান।’

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে পাক ক্রিকেট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়ে পেল্লাই সাইজের এক পোস্ট করেছেন পিসিবির প্রাক্তন সভাপতি নাজাম। তাতে তিনি লিখেছেন, ‘জাতি (পড়ুন পাকিস্তানিরা) যুক্তিসঙ্গতভাবেই ক্ষুব্ধ। ক্রিকেট মহল বলছে পাকিস্তান এখন তলানিতে পৌঁছেছে। যে ক্রিকেট দলটি একসময় টি-টোয়েন্টি (২০১৮) এবং টেস্ট (২০১৬) এবং ওয়ানডে (১৯৯০ এবং ১৯৯৬) তে এক নম্বরে ছিল, যারা ১৯৯২ সালে বিশ্বকাপ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল, আজ তাদের কীভাবে জিম্বাবুয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে?

এর পরেই তিনি লিখেছেন, ‘২০১৯ সালে পতন শুরু হয় যখন একজন নতুন প্রধানমন্ত্রী (পড়ুন ইমরান খান) আচমকাই কয়েক দশক ধরে চলে আসা পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামো পরিবর্তন করেছিলেন। একটি অযোগ্য অস্ট্রেলিয়ান হাইব্রিড মডেল আমদানি করে পাকিস্তানি ক্রিকেটে চাপিয়ে দিয়েছিলেন। পাক ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের পাশাপাশি পিসিবি’র নীতি বা  আদর্শ বদলানো হয়েছিল। বিদেশী কোচ নিয়োগ করা হয়েছিল এবং তাদের দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। নির্বাচকদের অদ্ভুতভাবে মনোনীত করা হয়েছিল, পরামর্শদাতা এবং পরিচালনার জন্য পুরানো বাদ পড়াদের নিয়োগ করা হয়েছিল। খেলোয়াড়দের ক্ষমতা, অধিনায়কের অহঙ্কার এবং দলের মধ্যে গোষ্ঠীকোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছিল। যার ভয়াবহ ফলাফল আমাদের সামনে।’

উল্লেখ্য, ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন নাজাম শেঠি। তাঁর জায়গায় প্রথমে সভাপতি করা হয়েছিল প্রাক্তন আইসিসি প্রেসিডেন্ট এহসান মনিকে। পরে অবশ্য ২০২১ সালে পিসিবি’র সভাপতি হয়েছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার রামিজ রাজা। ২০২২ সালে ইমরান খান প্রধানমন্ত্রীর পদ খোয়ানোর পরে রামিজকে সরিয়ে ফের পিসিবির সভাপতি পদে আসিন হয়েছিলেন নাজাম শেঠি।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার