এই মুহূর্তে

ফের স্কটিশদের বিরুদ্ধে ব্যাট হাতে তাণ্ডব বৈভব সূর্যবংশীর, ৫০ বলে করলেন ৯৬

নিজস্ব প্রতিনিধি: বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেট মহলে সত্যিই একটি ঝড়। হাতে ব্যাট আর তাতে বল লাগলে ১৪ বছরের এই যুবক যেন ভুলের যান বাইরের দুনিয়া। তাঁর তাণ্ডবে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ২২ গজের ময়দানে নামলেই পুরানো রেকর্ড ভেঙে গড়েন নতুন রেকর্ড। পুনের তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর আগেই রয়েছেন ফুল ফর্মে। তিনি আরও একটি দুর্দান্ত ইনিংস খেলে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে সূর্যবংশী, শনিবার (১০ জানুয়ারি) বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯-এর বিরুদ্ধে ৫০ বলে ৯৬ রান করেন। গত সপ্তাহে, বৈভব চারটি ম্যাচে মোট ২৭টি ছক্কা এবং ২১টি চার মেরেছেন।

শনিবার স্কটল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ইনিংসে  ৯টি চার এবং ৭  ছক্কা হাঁকিয়েছেন ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। সাম্প্রতিক সময়ে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। সূর্যবংশী প্রথম উইকেটে অধিনায়ক আয়ুশ মাত্রের (১৯ বলে ২২ রান) সঙ্গে ৪২ বলে ৭০ রান করেন এবং তারপর অ্যারন জর্জের (৫৮ বলে ৬১ রান) সাথে ৫৬ বলে ৭৮ রানের জুটি গড়েন। সূর্যবংশী মাত্র ২৭ বলে তার অর্ধশতরান পূর্ণ করেন। তবে শতরান তাঁর হাতছাড়া হয়ে গিয়েছে।   মনু সারস্বতের বলে ৯৬ রানে আউট হন বৈভব।

আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব, বিস্ফোরক মন্তব্য মঈন আলির

 বৈভব সূর্যবংশীর নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করে। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই খেলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈভব দুর্দান্ত সিরিজ খেলেছেন, একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি করেছেন। তরুণ অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ ২০৬ রান করেছেন। সিরিজের শেষ ম্যাচে তিনি ৭৪ বলে ৯টি চার এবং ১০টি ছক্কার সাহায্যে ১২৭ রানের স্মরণীয় ইনিংস খেলেন। গত সপ্তাহে তার পারফরম্যান্স বিবেচনা করলে, বৈভব চারটি ম্যাচে ২৭টি ছক্কা এবং ২১টি চার মারেন, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং দুটি অর্ধশতরান রয়েছে। এই পরিসংখ্যান আগামী বিশ্বকাপের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। ১৫ জানুয়ারী বুলাওয়াইয়োর কুইন্স স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গ্রুপ এ-তে ভারতকে রাখা হয়েছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ভারত সবচেয়ে সফল দল। ভারতের কাছে ৫টি ট্রফি রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

BPL: ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে পৌঁছাল লিটনের রংপুর রাইডার্স

ইন্দোরের জলে বিষ! জল শোধনের যন্ত্র নিয়ে হাজির রোহিত -কোহলিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ