আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটর কারণে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। সদ্য সমাপ্ত আইপিএলে খলতে গিয়ে চোট পেয়েছেন কোহলি। বিরাট বাদ পড়ায় এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, তাঁর জায়গায় কে খেলবেন? এই দৌড়ে এগিয়ে রয়েছেন দুই ক্রিকেটার।  

ঈশান কিশান ইতিমধ্যেই দলে রয়েছেন। বিরাটের বদলে তিন নম্বরে ব্যাট করার জন্য তাঁকে বিবেচনা করা যেতে পারে। ওয়ানডেতে ঈশান চারবার তিন নম্বরে ব্যাট করে ৪০.৭৫ গড়ে ১৬৩ রান করেছেন।  সেই সময়ে তিনি ৫৯, ১, ৯৩ এবং ১০ রান করেছেন। তাই তাঁকে বিরাটের জায়গায় খেলানো হতে পারে। রুতুরাজ গায়কোয়াডের নামও চর্চায় উঠে এসেছে। রুতুরাজকে ইতিমধ্যেই ভারত ‘এ’ দলের সহ-অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁরা ৯ জুন থেকে শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। রুতুরাজ ২০২৫ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার শেষ ওডিআই ইনিংসে দুর্দান্ত খেলেছিলেন। করেছিলেন ১০৫ রান। সেই সময় শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে তিনি চার নম্বরে ব্যাট করতেন। আইয়ারের চোট কাটিতে দলে ফিরলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে রুতুরাজকে দল থেকে বাদ দেওয়া হয়। তবে এখন শ্রেয়াসও আফগানিস্তানের বিপক্ষে হতে চলা সিরিজে ভারতীয় দলে আছেন এবং চার নম্বরে ব্যাট করবেন। আফগানিস্তান সিরিজে কোহলির বদলে রুতুরাজকে দলে অন্তর্ভুক্ত করা হলে তিন নম্বরেই সুযোগ পাবেন। ওয়ানডে ক্রিকেটে রুতুরাজ দু’বার তিন নম্বরে ব্যাট করেছেন।  

আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

উল্লেখ্য, আগফানিতানের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজটি ধর্মশালায় ১৩ জুন  থেকে শুরু হবে। জানিয়ে রাখা ভালো, বিরাট চোটের কারণে বাদ গেলেও রোহিত শর্মা এই সিরিজে খেলতে পারবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।  রোহিতকে এই শর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে যে তিনি তাঁর ফিটনেসের ওপর নির্ভর করে খেলবেন।  অর্থাৎ রোহিত শর্মা যদি ফিট না থাকেন তাহলে এই সিরিজে ভারতীয় দলের দুই মহারথীকেই দেখা যাবে না।  

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা