আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই ভারতীয় শিবিরে বড় ধাক্কা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। তাঁর বদলে জায়গা পাবেন কে তা নিয়ে এখন আলোচনা চলছে।  

আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। আগামী ১৩ জুন থেকে শুরু হবে খেলা। এই সিরিজ চলবে  ২০ জুন পর্যন্ত। জানা গিয়েছে, সদ্য সমাপ্ত আইপিএল ফাইনালে গুজরাত টাইটানসের বিপক্ষে ১৫৬ রানের লক্ষ্য তাড়া  করার সময় এই চোট পান কোহলি। তারকা এই ব্যাটসম্যান এমন একটি সময়ে চোট পেয়েছেন যখন তিনি নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া। যদিও তাঁর চোট কতটা গুরুতর তা জানা যায়নি। বিরাটের লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ খেলা। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, তারকা এই ব্যাটারের কাছে আফগানিস্তান সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কারণ তিনি চেয়েছিলেন এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে। তবে এই সিরিজের জন্য কোহলির বদলে কে খেলবেন বিসিসিআই এখনো নিশ্চিত করেনি।  চোটের কারণে ইংল্যান্ড সফরেও কোহলির অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে, যেখানে  ভারত ১৪ থেকে ১৯ জুলাই পর্যন্ত তিনটি ওডিআই সিরিজ খেলবে। 

আরও পড়ুন: আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে   

উল্লেখ্য, ২০২৫ সালে ওয়ানডে ফরম্যাটে কোহলি দুর্দান্ত খেলেছিলেন এবং ১৩ ম্যাচে তিনটি শতরান ও চারটি অর্ধশতরান সহ ৬৫১ রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছিলেন। এমনকি তিনি তাঁর এই  ফর্ম ২০২৬ সালেও ধরে রেখেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে একটি শতরান ও একটি অর্ধশতরান সহ ২৪০ রান করেছিলেন। সদ্য শেষ হওয়া আইপিএল জুড়েও দাপিয়ে খেলেছেন তিনি।  টানা দ্বিতীয়বার আরসিবিকে আইপিএল ট্রফি এনে দিতে বিরাট মুখ্য ভূমিকা পালন করেছেন। 

আফগানিস্তান সিরিজের জন্য ভারতের ওডিআই স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেট-রক্ষক), ঈশান কিশান (উইকেট-রক্ষক), হার্দিক পাণ্ড্যে, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব,  অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।   

 

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?