পাকিস্তানের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীকে দলে চান গাভাসকর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করে এগোচ্ছে দুই দলই।কোন রকম ঝুঁকি নেবে না ভারতীয় শিবির।রবিবার(২৩ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২.৩০ মিনিটে ভারত-পাক ম্যাচ শুরু হবে। ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। অন্যদিকে পাকিস্তান দলের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।

এমন আবহে গোটা বিশ্বের নজর রয়েছে আসন্ন এই ম্যাচের উপরে। ভারতীয় দল কোন কম্বিনেশনে মাঠে নামবে, সেদিকেই নজর রয়েছে সকলের।এবার টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ও অভিজ্ঞ ব্যাটসম্যান সুনীল গাভাসকর রোহিত শর্মার দলকে একটি বিশেষ পরামর্শ দিলেন।চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই পরামর্শ মেনে চললেই নাকি কেল্লাফতে। সেরার শিরোপা উঠবে ভারতের মাথায়।  

এই নিয়ে গাভাসকর জানান,‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারতীয় দলের একজন অতিরিক্ত স্পিনার নিয়ে যাওয়া উচিত।উভয় দলের ফাস্ট বোলাররাই উইকেট নিয়েছে। শামি ৫টি এবং হর্ষিত রানা ৩টি উইকেট পান। ফাস্ট বোলাররা উইকেট নিলেও স্পিনাররা নিয়ন্ত্রণ বজায় রেখে জোরে বোলিং করেছে। আমার মনে হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তারা বরুণ চক্রবর্তীকে অতিরিক্ত স্পিনার হিসেবে মাঠে নামাতে পারে।’ একইসঙ্গে গাভাসকর জানান, ‘পাকিস্তানের বিরুদ্ধে নতুন বলে শুরু করতে পারেন হার্দিক পান্ডিয়া। ভারতীয় দল পিচ সম্পর্কে যথেষ্ট বেশি সচেতন ও পাকিস্তানের বিপক্ষে কী প্রয়োজন তা জানে। পাকিস্তানের শক্তি সবসময়ই তাদের দ্রুত বোলিংয়ের উপর। কিন্তু এখন স্পিন বিভাগে তাদের তেমন কোন ধারণা নেই। মানসম্মত বোলিংয়ের অভাব রয়েছে। এই কারণেই পাকিস্তান দলে মাত্র একজন স্পিনার(আবরার আহমেদ)আছে।’

বরুণ কী সুযোগ পাবে এই নিয়ে গাভাসকরকে প্রশ্ন করা হলে তিনি জানান, চার স্পিনার নিয়ে এই বড় ম্যাচে নামা ভারতীয় দলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অধিনায়ক এবং কোচের হর্ষিত রানার উপর অনেক আস্থা আছে। তবে যদি বরুণ সুযোগ পান তবে অবশ্যই পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিতে পারেন।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?