শামির পাঁচ উইকেট, প্রথম টেস্টে চাপে দক্ষিণ আফ্রিকা

ভারতকে পাল্টা লড়াইয়ে ফেরালেন মহম্মদ শামি। ৬১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা আট উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির জন্য একটি বলও খেলা হয়নি। তবুও চালকের আসনে ভারত। সৌজন্য কেএল রাহুল ও মহম্মদ শামি। প্রথমজনের ব্যাটে আসা ১২৩ রানের সুবাদে ভারত প্রথম ইনিংসে তোলে ৩২৭ রান। দ্বিতীয়জনের পাঁচ উইকেটের সুবাদে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল মাত্র ১৯৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান এক উইকেট হারিয়ে ১৬ রান। হাতে আরও দুটি দিন পাওয়া যাবে। এখনই ভারতের লিড ১৪৬ রান। বিশেষজ্ঞদের দাবি, ভারতে দ্রুত ৩০০ রানের লিড নিতে পারলেই টেস্ট জেতার সুযোগ এসে যাবে বিরাট কোহলিদের সামনে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভালো শুরু করেও শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩২৭ রানে গুটিয়ে গেল ভারত। তবে ভারতকে পাল্টা লড়াইয়ে ফেরালেন মহম্মদ শামি। ৬১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা আট উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৭২ রান। ১২২ রানে অপরাজিত থেকে উইকেটে ছিলেন লোকেশ রাহুল। দ্বিতীয় দিনে বৃষ্টির জেরে একটি বলও খেলা হয়নি। তৃতীয় দিনে বৃষ্টি কমতেই ভারতের ব্য়াটিং বিপর্যয় শুরু হয়। মাত্র এক রান জোড়েন লোকেশ রাহুল, তারপরই রাবাডার বলে প্যাভিলিয়নে ফেরেন। মঙ্গলবার মাত্র ৫৫ রান জুড়ে ভারতের সাত ব্যাটসম্যান আউট হলেন। ফলে সাড়ে তিনশোর মধ্যেই আটকে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে তৃতীয় দিনে মাথা তুলে দাঁড়াতে পারেননি ভারতের তারকা ব্যাটিং লাইনআপ। এনগিডি একাই নিলেন ৬টি উইকেট আর কাগিসো রাবাদা নেন তিনটি উইকেট।

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ভারতীয় বোলাররা মর্যাদা রাখলেন অধিনায়ক বিরাট কোহলির। এদিন বল হাতে ম্যাজিক দেখালেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। যদিও আরেক তারকা পেসার যশপ্রীত বুমরা চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। তবুও তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল শামির দৌলতে। ১৫ ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার চার ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরান। শার্দুল ঠাকুরও দুটি উইকেট তুলে নিয়ে শামিকে যোগ্য সঙ্গত দিয়েছেন। ৬১ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকা আট উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে। এখনও ১৩৪ রানে পিছিয়ে তাঁরা। ভারতের লক্ষ্য যত কম রানে দক্ষিণ আফ্রিকাকে আটকে দিয়ে দ্বিতীয় ইনিংসে বড় রানের পুজি তুলে ম্যাচ জেতা।

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন