এই মুহূর্তে




ফের টসে হার, দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট করতে নামছে ভারত

নিজস্ব প্রতিনিধি: রাঁচিতে সিরিজ জিতে এগিয়ে রয়েছে কেএল রাহুলের ভারত। ২২ গজের ময়দানে ফিরেই নিজেদের দাপট দেখিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রবিবার টসে হেরে ব্যাট করতে নেমেছিল ভারত। বুধবার রায়পুরে দ্বিতীয় এক দিনের ম্যাচেও তার অন্যথা হল না।  টসে  হেরে ব্যাট করতে ময়দানে নামছে মেন ইন ব্লু। অন্যদিকে টেম্বা বাভুমা প্রোটিয়াদের অধিনায়ক হিসেবে ময়দানে ফিরেছেন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধন্ত নিয়েছেন।

ভারতের অধিনায়ক কেএল রাহুল বলেছেন, টসের সময় তিনি সবচেয়ে বেশি চাপ অনুভব করেন। কারণ দীর্ঘদিন ধরে ভারত একটিও টস জিততে পারেনি। মজার ছলে বলেছেন টসে জেতার জন্যও তিনি অনুশীলন করছেন, কিন্তু কোনও ভাবেই সেই অনুশীলন কাজ করছে না। গত ম্যাচের কথা উল্লেখ করে ভারত অধিনায়ক বলেছেন তাঁদের দল ভালো ফর্মে রয়েছে এবং সামনে অনেক ইতিবাচক দিক রয়েছে। তবে টেম্বা বাভুমার ফিরে আসা ময়াদানে চাপ  ভারতের চাপ বাড়তে পারে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই ম্যচেও ভারত কোহলির ব্যতিক্রমী ফর্ম এবং রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিং-এর উপর ভর করে বড় রান তোলার চেষ্টা করবে। রায়পুরে দ্বিতীয় এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিরে আসা এবং রায়পুরের অপরিচিত পরিবেশে ভারতকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলেও অনেকে মনে করছেন।

গত রবিবার রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে পরাজিত করে ভারত। এই খেলাতেও ভারত অপরিবর্তিত একাদশ ঘোষণা করেছে। রবিবার রাঁচিতে বিরাট কোহলি ১৩৫ রান করেছিলেন যা ছিল তার ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। প্রথম ব্যাট করে ভারত করেছিল ৩৪৯ রান।

এক নজরে দেখে নিন দুই পক্ষের প্রথম একাদশ 

ভারত: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ , ওয়াশিংটন সুন্দর, কেএল রাহুল (উইকেটরক্ষক/ক্যাপ্টেন), রবীন্দ্র জাডেজা, হর্ষিত রানা, আরশদীপ সিং, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (ক্যাপ্টেন) , ম্যাথু ব্রিটজকে, টনি ডি জর্জি, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জানসেন, করবিন বোশ, কেশব মহারাজ (প্রেনেলান সুব্রেনের পক্ষে), নন্দ্রে এন বার্গার ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিত-কোহলির আধিপত্য, চমক দিলেন বুমরাহ-জাদেজা-বরুণ-অভিষেক

ডাক্তার হলেন আম্পায়ার, সিএবি’র ‘নিয়ম ভাঙা’ কীর্তি দেখে অবাক ক্রিকেট জগৎ

‘জীবন বদলে দিয়েছো’, সম্পর্কের কথা স্বীকার হার্দিকের, মাহিকা বললেন, ‘তোমার মতো আর কেউ নেই রাজা’

দলে সুযোগ না পেয়ে কোচকে বেধড়ক মার, পড়ল ২০ টি সেলাই, পলাতক অভিযুক্ত ৩ ক্রিকেটার

নো-বলে ডেওয়াল্ড ব্রেভিসকে আউট করেছেন বুমরাহ? টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে উঠেছে প্রশ্ন, জানুন ক্রিকেট বুকের নিয়ম

মেসির ভারত সফরঃ মুম্বইতে টাইগার, জনের সঙ্গে র‍্যাম্পে হাঁটতে চলেছেন ফুটবল ‘গোট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ