বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে পয়েন্ট বাড়িয়ে শীর্ষস্থানে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডকে ৪-১-এ হারিয়ে দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখল ভারত। পয়েন্ট পারসেনটেজ আরও কিছুটা বাড়িয়ে নিল রোহিত শর্মারা। ভারতের পর প্রথম পাঁচে পাকিস্তানের ওপর উঠে এল বাংলাদেশ। অন্যদিকে চলতি টেস্ট সিরিজে ভারতের কাছে হেরে অষ্টমস্থানেই থাকল ইংল্যান্ড।

শনিবার ধর্মশালায় ইংল্যান্ডকে এক ইনিংস ও ৬৪ রানে পরাজিত করে ভারত। ইংল্যান্ডকে বিপুল রানে পরাস্ত করার পর পয়েন্ট টেবিলে নিজেদের পয়েন্ট আরও কিছুটা বাড়িয়ে নিল ভারত। এখন ভারতের পয়েন্ট পারসেনটেজ ৬৮.৫১। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে নয়টি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে রোহিত শর্মারা। এর আগে গত ৩ মার্চ রাঁচি টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নেওয়ার পর ৬৪.৫৮ পয়েন্ট পারসেনটেজ পেয়েছিল ভারত। এবার ধর্মশালায় টেস্ট জিতে সেই পয়েন্ট পারসেনটেজ আরও কিছুটা বাড়িয়ে নিল রোহিত-বিরাটরা।

এদিন প্রকাশিত পয়েন্ট টেবিলে ভারতের পরই রয়েছে নিউজিল্যান্ডের স্থান। নিউজিল্যান্ডের পয়েন্ট পারসেনটেড ৬০। এরপরে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পয়েন্ট পারসেনটেজ রয়েছে ৫৯.০৯। তারপরে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট পারসেনটেজ ৫০ ও বাংলাদেশের পরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের পয়েন্ট পারসেনটেজ ৩৬.৬৬। এদিকে এদিনের ম্যাচে ফের পরাস্ত হয়ে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানেই পড়ে রয়েছে ইংল্যান্ড। অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট পারসেনটেজ ১৯.৫৫।

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা