রোহিত-বিরাটের ১৬৮ রানের জুটিতে তৃতীয় ম্যাচে জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি : রোহিত কোহলির কাঁধে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে জয় ভারতের। দুই ব্যাটারের ১৬৮ রানের জুটিতে সিডনিতে অস্ট্রেলিয়াকে হারাল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারলেও, শেষ ম্যাচে ৯ উইকেটে জয় পেল ভারত। প্রথম দুই ম্যাচে সেইভাবে খেলতে না পারলেও, শেষ ম্যাচে বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তাঁরা। এখনও দলকে জয়ের পথে ফিরিয়ে আনতে পারেন তাঁরা। তাঁরা আর কেউ নন, রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই ব্য়াটারের বিধ্বংসী ম্যাচ ভারতকে এই জয় পেতে সাহায্য করেছে।

এদিন খেলার শুরু থেকে মারমুখি ছিলেন ভারতীয় বোলারাও। পারথ, অ্যাডিলেটে বোলিং, ব্য়াটিং, ফিল্ডিংয়ে তেমনভাবে প্রভাব দেখা যায়নি। এদিন প্রথম থেকে জ্বলে উঠেছিলেন বোলাররা। ফিল্ডিংও ছিল অত্যন্ত আকর্ষনীয়। ব্যাটিংয়ের দিকে নজর দিলে দেখা যাবে প্রথ দুই ম্যাচে যাঁদের নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছিল, তাঁরাই এদিন ম্যাচ জয়ের কারিগর।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় ওয়ান ডেতে ফর্মে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অ্যাডিলেটের ম্যাচে শতরান হাতছাড়া হলেও সিডনিতে শতরান এলো রোহিতের ব্যাটে। ২৫৮ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে শতরান পেলেন তিনি। এই খেলায় এগারটি চার ও দুটি ছয় রয়েছে। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান পার করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শনিবারের শতরান করার পর এটা তার ঝুলিতে ৩৩ তম শত রান। রোহিতের পাশাপাশি ফর্মে ফিরেছেন বিরাট কোহলিও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ব্যাট সেভাবে কথাই বলেনি। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছিল তাঁকে। এবার সিডনির ম্যাচে অর্ধ শতরান এলো বিরাট কোহলির ব্যাট থেকে। রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটি অনেকটাই এগিয়ে দিয়েছে ভারতকে। ৫৬ বল খেলে পঞ্চাশ পূর্ণ করেছেন বিরাট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে হেরেছে ভারত। এবার তৃতীয় ওয়ানডে ব্যাটিং দিয়ে শুরু করেছে অস্ট্রেলিয়। প্রথম থেকেই অজিদের চাপে রেখেছিল ভারতীয় বোলাররা। তাঁদের ২৩৬ রানে বেধে ফেলে। তারপরেই খেলতে নামে ভারত। শুভমান গিল ও রোহিত শর্মা ওপেন কেরন। এবার ২৪ রানে আউট হয়ে যান শুভমান। এরপরেই মাঠে নামেন কোহলি। তখন থেকেই রোহিতের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যান। অবশেষে রো-কো-র জুটি ভরতে জয় পেতে সাহায্য করেছে।

‘ছেঁদো অজুহাত দেখাবেন না’, ভোট গণনার ফুটেজ গায়েব নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা সুপ্রিম কোর্টের

হোপ-পলের যুগলবন্দিতে ভারতকে দুরমুশ করে সিরিজে দুরন্ত প্রত্যাবর্তন ওয়েস্ট ইন্ডিজের

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা