শ্রীলঙ্কাকে হেলায় উড়িয়ে এশিয়া কাপ জিতল ভারত

পারফরম্যান্স দেখে আন্দাজটা আগেই পাওয়া গিয়েছিল এবার সেটা বাস্তবায়িত হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারফরম্যান্স দেখে আন্দাজটা আগেই পাওয়া গিয়েছিল এবার সেটা বাস্তবায়িত হল। মরুশহর দুবাইতে ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হেলায় উড়িয়ে দিল ভারতীয় জুনিয়র দল। সেই সঙ্গে অষ্টমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ঘরে তুলল তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লঙ্কানদের ৯ উইকেটে পরাজিত করল জশ ঢুল অ্যান্ড কোম্পানি। 

টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল। ভারতীয় বোলারদের দাপটে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়ে দ্বীপরাষ্ট্রের ব্যাটিং লাইনআপ। বৃষ্টির জন্য খেলা দু’ঘণ্টা বন্ধ থাকায় খেলা ৩৮ ওভারে করা হয়। আর নির্ধারিত ৩৮ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১০৬ রান তোলে শ্রীলঙ্কা। ভারতের হয়ে সর্বাধিক ৩টি উইকেট পান ভিকি।

ব্যাট করতে নেমে এক উইকেট খুইয়েই ২১.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। 

ছোটদের এই জয়ে বেশ উচ্ছ্বসিত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটে গোটা দলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি লেখেন,’এশিয়া কাপ জেতার জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে অনেক অভিনন্দন। ওরা ২০২০ থেকে শুরু করে ১৫ মাস ক্রিকেট খেলতে পারেনি। তাও এইরকম পারফরম্যান্স সত্যিই অবিশ্বাস্য এবং প্রশংসনীয়’। 

ঋতব্রতদের হলফনামায় সই করছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির