বিশ্রামে বুমরাহ! শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে কিছু বদল ভারতীয় শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি : এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপের ফাইনালে উঠে গিয়েছে ভারত। রবিবার সেই ফাইনালে খেলবে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়ম মেনে সুপার ফোরে শেষ ম্যাচ খেলতে নামবে ভারত। যদিও এই ম্যাচ নিয়ম রক্ষার জন্যই খেলা। এই ম্যাচের কোনও প্রভাব ফাইনালে পরবে না। তাই এই খেলায় কিছু বদল হতে পারে। রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের দেখতে পারেন কোচ গৌতম গম্ভীর।

জানা যায়, কোনও জয়ী দল খেলতে থাকলে তার পরিবর্তন করা হয়না। কিন্তু মাঠ, পরিবেশ ও প্রতিপক্ষ দেখে কিছু বদল করা হয়ে থাকে। এই ক্ষেত্রেও কিছু বদল করা হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলাতে। অভিষেক শর্মাকে শ্রীলঙ্কার বিরুদ্ধেও ওপেন করতে নামাবে দল। এশিয়া কাপের সব ম্যাচে ভালই খেলেছেন তিনি। তাঁর স্পিন বোলিং দলকে সাহায্য করছে।

সহ অধিনায়ক শুভমন গিল পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে রান করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি দলের বড় ভরসা। তিলক বর্মাও ভালই ফর্মে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাট কথা বলেছে। তাই সেই মতো ৩ নম্বরেই তাঁকে নামানোপ ভাবনা চিন্তা রয়েছে দলের। অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট সেভাবে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেনি। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রান পেতে মরিয়া তিনি। সঞ্জু স্যামসন পাকিস্তানের বিরুদ্ধে ছন্দে ছিলেন না। বাংলাদেশের বিরুদ্ধে নামতেই পারেননি। তবে উইকেটের পিছনে নিজের কেরামতি দেখিয়েছেন তিনি। হার্দিক পাণ্ড্য বাংলাদেশের বিরুদ্ধে রানও পেয়েছেন।

রিঙ্কু সিং এশিয়া কাপে একটি ম্যাচেও সুযোগ পাননি। শ্রীলঙ্কার বিরুদ্ধে রিঙ্কুকে খেলিয়ে দেখে নিতে পারেন কোচ গম্ভীর। বাংলাদেশের বিরুদ্ধে অক্ষর পটেল  সাফল্যের জন্য তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধেও রাখা হয়েছে। কুলদীপ যাদব চলতি এশিয়া কাপে ভারতের সেরা বোলার। গ্রুপ পর্বে পর পর দু’ম্যাচের সেরা হয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধেও বল হাতে ৩ উইকেট নিয়েছেন। অর্শদীপ সিং এশিয়া কাপে একটি ম্যাচই খেলেছেন। ফাইনালের জসপ্রীত বুমরাহকে বিশ্রামে পাঠিয়ে বদলে খেলতে পারেন অর্শদীপ। হর্ষিত রানা ওমানের বিরুদ্ধে খেলেছিলেন। শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলানো হতে পারে হর্ষিতকে। দুই দলের মধ্যেই এই লড়াইটা ভারতের কাছে মেগা ফাইনালের আগে একটি বড় অনুশীলন বলে মনে করা হচ্ছে।

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ