ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে লক্ষ টাকায়!

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাত পোহালেই মহারণ। বুধবার দুপুরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। আর ওই ম্যাচের টিকিট নিয়ে বাণিজ্যনগরীতে শুরু হয়েছে কালোবাজারি। রোহিত শর্মা-কেন উইলিয়ামসনদের ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে লক্ষাধিক টাকায়। কালোবাজারির দায়ে ইতিমধ্যেই একজনকে পাকড়াও করেছে মুম্বই পুলিশ।

মঙ্গলবার দুপুরে মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার প্রবীণ মুণ্ডে জানান, ধৃত রোশন গুরুবাকশানি ও তার এক সঙ্গী ভারত-নিউজিল্যান্ড ম্যাচের টিকিট এক লক্ষ ২০ হাজার টাকায় বিক্রির চেষ্টা চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রোশনকে আটক করা হয়েছে। তার সঙ্গীর খোঁজে তল্লাশি চলেছে। ধৃতের কাছ থেকে সেমিফাইনালের দুটি টিকিট উদ্ধার হয়েছে। ক্রিকেট অনুরাগীদের কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কেনারও অনুরোধ জানিয়েছে মুম্বই পুলিশ। সেই সঙ্গে টিকিট নিয়ে কালোবাজারির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি মাঠে বসে যারা বুধবার রোহিত শর্মা-কেন উইলিয়ামসনদের লড়াইয়ের সাক্ষী থাকতে চান, তাদের সকাল-সকাল স্টেডিয়ামে পৌঁছে যাওয়ারও পরামর্শ দিয়েছে মুম্বই পুলিশ। যানজট এড়াতেই ওই পরামর্শ দেওয়া হয়েছে। মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ভারত ও নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের কালোবাজারি রুখতে ইতিমধ্যেই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। একাধিক টিমকে মাঠে নামানো হয়েছে।’

 

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ

লুকোচুরির খেলা শেষ, ভবানীভবনে হাজিরা দিলেন ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডল

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘গুহাতেই খুঁজে পেয়েছি জীবনের আসল সত্য’, সিবিআই অফিসার এখন সন্ন্যাসী

কসবায় বাড়িতে চুরি, গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

মা হলেন সামান্থা, পুত্র নাকি কন্যা কে এল কোল আলো করে?

কীভাবে নোবেল পেতে পারেন ট্রাম্প, উপায় বলে দিলেন পুতিন

১ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন ক্রিমি মাশরুম রিসোটো