ঝুলনের বিকল্প ঝুলনই, দ্বিতীয় আর হবে না : হরমনপ্রীত

২৪ সেপ্টেম্বর অবসর নেবেন ঝুলন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের মহিলা ক্রিকেটে ঝুলনের অবদান কেউ কোনওদিন ভুলতে পারবে না। ওর অবসরের পর একটা শূন্যস্থান তৈরি হবে। সেটা কেউ পূরণ করতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন থাকছেই।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ঝুলন গোস্বামী সম্পর্কে এই অভিমত প্রকাশ করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কাঔর। আগামী ২৪ সেপ্টেম্বর আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর নেবেন ঝুলন গোস্বামী। ভারতীয় মহিলা ক্রিকেট দল ওই দিন ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচ খেলবে।

ঝুলন প্রসঙ্গে হরমনপ্রীত বলেন- ওর ধারবাহিকতা দেখার মতো। প্রতিটি ম্যাচে ও যে মানসিকতা নিয়ে খেলতে নামে সেটা কারও মধ্যে দেখা যায় না বললেই চলে। ওর প্যাসন সত্যিই প্রশংসনীয়। এই ব্যাপারে ঝুলনের কোনও বিকল্প নেই। খেলায় জয় পরাজয় রয়েছে। জয় পাওয়া ম্যাচে ওর প্যাসন আর হেরে যাওয়া ম্যাচের পরবর্তী ম্যাচেও ওর প্যাসন একই রকম থাকে। যেটা সব থেকে বেশি আমার দৃষ্টি আকর্ষণ করেছে।

হরমনপ্রীত এই প্রসঙ্গে অতীতের একটি ঘটনার উল্লেখ করেন। সাক্ষাৎকারে অধিনায়ক বলেন, ঝুলন যখন অধিনায়ক সেই সময় তাঁর স্কোয়াডে যোগদান। সেটাও যেমন স্মৃতির মণিকোঠায় রয়ে গিয়েছে, মণিকোঠায় থেকে যাবে ঝুলনের ক্রিকেট জীবনের শেষ ম্যাচ। তিনি যখন অধিনায়ক সেই সময় দলের একদা অধিনায়ক ঝুলন ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। মুহূর্তটি যে আবেগন ঘন হয়ে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ ব্রাত্যের! বিস্ফোরক দাবি সুকান্ত’র

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল